1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

মানুষের বাঁচার জন্য খাবার আর গণতন্ত্র রক্ষার জন্য প্রয়োজন নির্বাচন : ডাঃ আউয়াল

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ৯৭ বার পড়া হয়েছে

মানুষের বাঁচার জন্য যেমন খাবার প্রয়োজন, তেমনি গণতন্ত্র রক্ষার জন্য নির্বাচন প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাংসদের সহ-সভাপতি ডা: তৌহিদুর রহমান আওয়াল।

সোমবার (২৫ নভেম্বর) ঈশ্বরদী পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসানের সার্বিক সহযোগীতায় এবং উপজেলা ছাত্রদলের আয়োজনে ঈশ্বরদী সাঁড়া মাড়োয়ারী স্কুল এ্যান্ড কলেজ, ঈশ্বরদী মহিলা কলেজ এবং ঈশ্বরদী সরকারী কলেজের শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে অংশগ্রহন করে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আওয়ামীলীগের অঙ্গ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ যেভাবে শিক্ষার্থীদের নিয়ে নোংড়া রাজনীতি করেছে। বাংলাদেশ ছাত্রদল সে ধরনের রাজনীতি করে না। সে জন্যই আওয়ামীলীগের কেন্দ্রীয় কার‌্যালয় এখন গণশৌচাগারে পরিণত হয়েছে । আওয়ামীলীগ এখন পঁচে গেছে।

ছাত্রদলের কেন্দ্রীয় সাংসদের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব আহমেদ বলেন, যারা শিক্ষার্থীদের জোর করে রাজনীতি করতে বাধ্য করে তারা ক্যাস্পাসে শিক্ষা বান্ধব পরিবেশ চায়না। তারা চায় ক্যাম্পাসে নৈরাজ্য প্রতিষ্ঠা করতে। ছাত্রলীগ অতীতে তাই করে গেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই ধারাবাহিকতা থেকে বেড়িয়ে আসতে চায়। আমরা শিক্ষাঙ্গনকে মাদক মুক্ত এবং পরিচ্ছন্ন রাজনীতি দেখতে চাই।

এসময় পাবনা জেলা ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রিন্স, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসাইন, ঈশ্বরদী উপজেলা ছাত্রদলের মোস্তাফিজুর রহমান বিটু, ইমরান হোসেন সোহাগ, সোহেল রানা সাকিব, পৌর শাখার নাজমুল হাসান রিসাদ, সাহিল রাইয়াত মোহন, শুভ হোসেন, কলেজ শাখার মাহমুদুল ইসলাম শাওন, হেদায়েতুল্লাহ সাইদ, সাজেদুর রহমান সেজান, মাসুম হাসান, মেহেদী হাসান শাওন প্রমূখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!