1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

পাকশীর শতবর্ষী চন্দ্রপ্রভা বিদ্যাপীঠে ৩ জন শিক্ষক দিয়ে পাঠদান চলছে

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ১৩৩ বার পড়া হয়েছে
শত বছরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চন্দ্রপ্রভা বিদ্যাপীঠে তিনজন শিক্ষক দিয়ে পাঠদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই ৩ জনের মধ্যে প্রধান শিক্ষক এবং শরীর চর্চা শিক্ষকও রয়েছেন। ঈশ্বরদীর পাকশীতে ১৯২৪ সালে স্থাপিত হয় বাংলাদেশ রেলওয়ের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ‘চন্দ্রপ্রভা বিদ্যাপীঠ’। শতবর্ষী এ প্রতিষ্ঠানে লেখাপড়া করেছেন ভারতের বরেণ্য কবি শঙ্খ ঘোষ, দেশের বরেণ্য কিডনি বিশেষজ্ঞ চিকিৎসক কামরুল ইসলাম। যিনি অর্জন করেছেন স্বাধীনতা পুরষ্কার। অথচ প্রতিষ্ঠানটি মাত্র ৩ জন শিক্ষক দিয়ে ধুঁকে ধুঁকে চলছে। সৃষ্ঠ  ২১ জন শিক্ষকের পদের বিপরীতে প্রধান শিক্ষকসহ তিনজন ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত পাঁচটি শ্রেণির প্রায় দুইশ’ শিক্ষার্থীর পাঠদান পরিচালনা করেন। এভাবে বছরের পর বছর পাঠদান চললেও উদ্যোগ নেই শিক্ষক নিয়োগদানের।

জানা গেছে, শিক্ষক সংকটের কথা শুনে প্রাক্তন শিক্ষার্থী ডা: কামরুল ইসলাম ব্যাক্তিগত উদ্যোগে ২ জন অতিথি শিক্ষককে নিজে বেতন দিয়ে রেখেছেন। রেলওয়ে কর্তৃপক্ষ পাকশী কলেজের কয়েকজন শিক্ষককে দিয়ে মাঝে-মধ্যে স্কুলে এসে পাঠদানের ব্যবস্থা করেন। অর্থাৎ জোড়াতালি দিয়ে চালু রাখার প্রচেষ্টা। স্কুলে যাতায়াতের রাস্তাটি ভেঙে খানাখন্দে পরিপূর্ণ। পায়ে হেঁটেও এ রাস্তায় যাতায়াত করতে পারেন না শিক্ষার্থী ও শিক্ষকরা। রাস্তা ভাঙার কারনে প্রায়ই ছাত্রদের বাইসাইকেল নষ্ট হয়। বৃষ্টির কাদা-পানিতে একাকার হয়ে যায় রাস্তা। যেকারণে কাদাপানিতে কাপড় নোংরা হওয়ায় শিক্ষার্থীদের প্রায়ই বাধ্য হয়ে বাড়িতে ফিরে যেতে হয়।

চন্দ্রপ্রভার প্রাক্তন ছাত্র অবসরপ্রাপ্ত অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ বলেন, শত বছরের প্রাচীন এই শিক্ষা প্রতিষ্ঠানের জৌলুস ম্লান হয়ে গেছে। দৈন্যদশা দেখে কষ্ট পাই। দাবি একটাই শিক্ষক নিয়োগ দিয়ে সংকটের সমাধান।

প্রাক্তন ছাত্র পাকশী রেলওয়ে কলেজের অধ্য মোস্তফা ইমরুল কায়েস পারভেজ বলেন, শিক্ষক সংকটের কারনে রেলওয়ে কর্তৃপক্ষের অনুরোধে সপ্তাহে দুই দিন আমার কলেজের আইসিটি, বাংলা ও পদার্থ বিজ্ঞানের ৩ জন শিক্ষক কলেজের ক্লাসের ফাঁকে স্কুলে গিয়ে পাঠ দান করাচ্ছেন।

প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘প্রাক্তনী’র সাধারণ সম্পাদক আশরাফ আলী খান মঞ্জু বলেন, শতবর্ষ উদযাপনের আয়োজনের মধ্য দিয়ে প্রাক্তনীর পক্ষ থেকে স্কুলের শিক্ষক সংকট নিরসনের বিষয়েও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

প্রাক্তন ছাত্র সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদার বলেন, আমরা যারা এই স্কুলের প্রাক্তন ছাত্র তারা সম্মিলিত উদ্যোগ নিয়ে শত বছরের ঐতিহ্য ফিরিয়ে আনার চেষ্টা করছি। সরকারের নিকট আমাদের দাবি শিক্ষক নিয়োগ দিয়ে শিক্ষক সংকট দুর করা হোক।
প্রধান শিক্ষক কামরুল ইসলাম বলেন, শিক্ষক সংকটের কারনে প্রধান শিক্ষক হয়েও অফিসের কাজের ফাঁকে ক্লাসে শিক্ষার্থীদের পাঠদান করাতে হচ্ছে।

পরিচালনা কমিটির সভাপতি পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) শাহ্ সূফী নূর মোহাম্মদ বলেন, স্কুলে শিক্ষক সংকট রয়েছে, এই স্কুলের একজন প্রাক্তন ছাত্রের ব্যক্তিগত উদ্যোগে ২ জন অতিথি শিক্ষক এবং অনুরোধ করে পাকশী রেলওয়ে কলেজ থেকে ৩ শিক্ষক এই স্কুলের শিক্ষার্থীদের সপ্তাহে ২ দিন পাঠ দান করাচ্ছেন। স্থায়ীভাবে শিক্ষক নিয়োগ দানের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করছি শিক্ষক সংকট নিরসন হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!