1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রাতভর অভিযানে উদ্ধার: ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ঝুটবোঝাই দুটি ট্রাক ডাকাতি রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন

ঈশ্বরদীতে যুবলীগ সভাপতি তমাল শরীফ গ্রেপ্তার

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৯ বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় এজহারনামীয় আসামি সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরিফ ডিলুর ছেলে শিরহান শরিফ তমালকে অস্ত্র-গুলি-ইয়াবাসহ গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) গভীর রাতে  ঈশ্বরদী  থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক আ ন ম ইমরান খান এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, বৈপ্লবিক আন্দোলনে কোমলমতি শিক্ষার্থীদের উপর বর্বরোচিত এ হামলার ঘটনায় দেশ জুড়ে ব্যাপক নেতিবাচক আলোড়ন সৃষ্টি হয়। নিরস্ত্র ছাত্রদের এই যৌক্তিক আন্দোলনে প্রকাশ্য দিবালোকে ভয়ংকর আগ্নেয়াস্ত্রের ব্যবহার মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়। উক্ত ঘটনার পর পরই সন্ত্রাসীদের চিহ্নিত করতে মাঠে নামে পাবনা র‌্যাবের গোয়েন্দা টিম। উল্লেখিত মামলার প্রেক্ষিতে সন্ত্রাসীদের গ্রেফতারের জন্য তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে সর্বাত্মক অভিযান শুরু হয়।

এরই ধারাবাহিকতায়  ৫ সেপ্টেম্বর গভীর রাতে  র‌্যাব-১২, সিপিসি-২, পাবনা কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান এর নেতৃত্বে র‌্যাবের আভিযানিক দল গোপন সংবাদের ভিতিত্তে  ঈশ্বরদী থানাধীন আলোবাগ এলাকায় মোহাম্মদ বিন সালাম এর বসতবাড়ীতে অভিযান পরিচালনা করে  মামলার এজাহার নামীয় ২ নম্বর পলাতক আসামী শিরহান শরিফ তমালকে গ্রেফতার করা হয়েছে।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মনিরুল ইসলাম জানান, গ্রেফতার হয়েছে বলে নিশ্চিত শুনেছি। র‌্যাব এখনও থানায় জমা দেয় নাই। তমাল শরীফের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় একাধিক মামলা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!