1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রাতভর অভিযানে উদ্ধার: ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ঝুটবোঝাই দুটি ট্রাক ডাকাতি রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন

ঈশ্বরদীতে পুলিশ বিভাগের মতবিনিময় সভা

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৮ বার পড়া হয়েছে

ঈশ্বরদী থানায় পুলিশ বিভাগের সাথে বৈষম্য বিরোধী ছাত্র, বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ১১ সেপ্টেম্বর) বিকেলে থানার হল রূমে অনুষ্ঠিত মতবিনিয় সভায় প্রধান অতিথি ছিলেন পাবনার নবাগত পুলিশ সুপার মোরতোজা আলী খান।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোরতোজা আলী খান ঈশ্বরদী থানা পুলিশকে স্বাভাবিক কার্যাক্রমে ফিরিয়ে আনার বিষয়ে সকলের সহযোগীতা কামনা করেন। এছাড়াও হিন্দু সম্প্রদায়ের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং আসন্ন দূর্গাপূজা নির্বিঘ্নে অনুষ্ঠানের জন্য ধর্ম-বর্ণ নির্বিশেষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার আহব্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী ও ডিএসবি’র পরিদর্শক মঞ্জুরুল ইসলাম। সঞ্চালনা করে থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম।

বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সদস্য সচিব আজমল হোমেন সুচন, পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত আহব্বায়ক এস এম ফজলুর রহমান, সদস্য সচিব বিষ্ট সরকার, পৌর জামায়াতের আমীর গোলাম আজম, পৌর যুবদলের আহব্বায়ক জাকির হোসেন জুয়েল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসান, ইসলামী ছাত্র শিবিরের সম্পাদক তারিকুজ্জামান তারিক, বৈষম্য বিরোধী সাংবাদিক সংগঠনের সভাপতি আলহাজ্ব সুসার খান, সদস্য সচিব রেজাউল করি ফেরদৌস প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!