1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রাতভর অভিযানে উদ্ধার: ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ঝুটবোঝাই দুটি ট্রাক ডাকাতি রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন

ডাকাত আতঙ্ক, রাত জেগে পাহারা চলছে ঈশ্বরদীর কর্মকারপাড়ায়

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ২২৪ বার পড়া হয়েছে

সোমবার (১৩ আগস্ট) রাত দেড়টা। ঈশ্বরদী বাজারের পাশে কর্মকারপাড়া মাতৃ মন্দিরের সামনে ফুটপাতে বসে আছেন জনাবিশেক মানুষ। তাঁরা এলাকার তরুণ। হামলা, ডাকাতি বা লুটপাটের আশংকায় রাত জেগে এলাকায় পাহারা দিচ্ছেন।

জানা গেছে, কর্মকারপাড়া এলাকায় আগে থেকেই ভাড়া করা পাহারাদার থাকলেও গত ৫ আগস্টের পর থেকে হিন্দু অধ্যুষিত এই এলাকায় রাত জেগে পাহারা দিচ্ছেন এলাকার তরুণরা। নিয়মিত পাহারায় নের্তৃত্ব দিচ্ছেন এলাকার সন্তান ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক মামুনর রশীদ নান্টু।

পাহারারত উল্লাস কুমার বলেন, রাত জেগে আমরা দলবেঁধে লাঠি-বাঁশি হাতে নিয়ে এলাকা পাহারা দিচ্ছি।
ফরিদ জানান, কয়েকমাস আগে থেকে এই এলাকায় নিয়মিত পাহারার ব্যবস্থা করা হয়। সাম্প্রতিক সময়ে বিভিন্ন এলাকায় হামলা ও ডাকাতির ঘটনায় নিজেদেরই এখন রাত জেগে পাহারা দিতে হচ্ছে।

কর্মকারপাড়ায় বসবাসরত জুয়েলারী সমিতির সাধারণ সম্পাদক মিলন কর্মকার বলেন, বর্তমানে দেশের বিভিন্ন জায়গায় হামলা ও বাড়িতে ডাকাতির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। এলাকার সন্তান নান্টু এ কারণে এলাকার সম্মান ও সম্পদ রক্ষার জন্য পাহারা বসিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!