1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

মাদকের অভিযানে ২৭ কেজি গাঁজা উদ্ধার

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ১২৫ বার পড়া হয়েছে

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা ‘খ’ সার্কেল ঈশ্বরদীর অভিযানে ২৭ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) গভীর রাতে চাটমোহরের মূলগ্রাম বাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে একটি মাদক বিরোধী টিম চাটমোহরের মূলগ্রাম বাজারে বিজয় হোন্ডা সার্ভিস সেন্টারের সামনে চেক পোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি করতে থাকে। এসময় চাটমোহর হতে টেবুনিয়াগামী একটি মোটরসাইকেল তল্লাশি করে ২৭ কেজি গাঁজাসহ ফারুক হোসেন (৩৮)কে আটক করা হয়। মাদক ব্যবসায়ী ফারুক আটঘোরিয়া থানার কেন্দ্রপুর গ্রামের মৃত জয়নুদ্দিন প্রামানিকের পুত্র। মাদক ব্যবসার কাজে ব্যবহৃত মোটরসাইকেলও এসময় জব্দ করা হয়। আটককৃত আসামীর বিরুদ্ধে থানার নিয়মিত মামলা দায়ের হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!