1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রাতভর অভিযানে উদ্ধার: ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ঝুটবোঝাই দুটি ট্রাক ডাকাতি রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন

ঈশ্বরদী সুগারক্রপে প্রথম নারী ডিজি’র যোগদান

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ১১৩ বার পড়া হয়েছে

ঈশ্বরদীস্থ বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইন্সস্টিউটে এই প্রথম একজন নারী কৃষি বিজ্ঞানী মহাপরিচালক পদে যোগদান করেছেন। নবনিযুক্ত মহাপরিচালক ড. ফেরদৌসি ইসলাম রবিবার (১৪ জুলাই) বিকেলে ঈশ্বরদীস্থ বিএসআরআই এর প্রধান কার্যালয়ে যোগদান করে দায়িত্বভার বুঝে নিয়েছেন।

ড. ফেরদৌসি ইসলাম গাজীপুরস্থ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিউটের (বারি) পরিচালক সেবা ও সরবরাহ) এর দায়িত্ব পালন করছিলেন। তিনি সদ্য বিদায়ী মহাপরিচালক ড. ওমর আলীর স্থলাভিষিক্ত হলেন।

এরআগে গত ১০ জুলাই কৃষি মন্ত্রণালয়ের গবেষণা-৩ অধিশাখার আদেশে ড. ফেরদৌসি ইসলামকে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইন্সস্টিউটে মহাপরিচালক পদে পদায়ন করা হয়। মন্ত্রণালয়ের উপসচিব মু. মনিরুজ্জামান স্বাক্ষরিত অফিস আদেশে এই তথ্য জানা গেছে।

জানা যায়, ড. ফেরেেদৗসী ইসলাম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং শেরে-ই বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। পরে তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হতে পিএইচডি ডিগ্রী অর্জন করেন। কৃষি গবেষণা ইনস্টিউটে থাকাকালীন নিজস্ব গবেষণায় সবজির নয়টি জাত উদ্ভাবন করেন এবং কৃষি প্রযুক্তি উন্নয়নে বিশেষ অবদান রাখেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!