ঈশ্বরদীতে স্বামীর ছুরিকাঘাতে নারী গার্মেন্টস কর্মী খুন হয়েছেন। রবিবার (২ জুন) সকাল সাড়ে ৭টায় ঈশ্বরদী ইপিজেড গেট এলাকা সড়কে এ ঘটনা ঘটে। হত্যাকারী স্বামী মিলন হোসেন দৌড়ে পালানোর সময় স্থানীয়দের হাতে আটক হয়েছে। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামীেএ খবর নিশ্চিত করেছেন।
নিহত স্ত্রী ঈশ্বরদী ইপিজেডের রেনেসাঁ বারিন্দ লিমিটেড নামক কোম্পানিতে চাকুরীরত ছিলেন। সকালে চাকুরীতে আসার সময় দীর্ঘদিন ধরে পৃথক থাকা স্বামী তাকে ছুরিকাঘাত করলে সে মারা যায়। নিহত গার্মেন্টস কর্মীর নাম রিনা খাতুনের (২৮) বাড়ি রাজশাহীর আড়ানীতে । স্বামী মিলন হোসেনের (৩৮) বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায় ।
ঈশ্বরদী থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, মরদেহ থানায় আনার পর মরাদেহ ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে । ধৃত মিলনকে থানায় পুলিশ হেফাজতে আনা হয়েছে। এ ব্যাপারে হত্যা মামলা দায়ের করা হবে।