1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

সবুজায়ন ও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের তাগিদে পরিবেশ দিবস পালন

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: বুধবার, ৫ জুন, ২০২৪
  • ২১২ বার পড়া হয়েছে
‘করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’ স্লোগানকে প্রতিপাদ্য করে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। বুধবার (৫ মে) সকালে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নকারী রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংস্থা রোসাটমের যৌথ আয়োজনে সচেতনতা শোভাযাত্রা বিশ্ববিদ্যালয় চত্বর প্রদক্ষিণ করে। পরে, ভূগোল ও পরিবেশ বিভাগের মিলনায়তনে পরিবেশ রক্ষায় সবুজায়ন ও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে গুরুত্ব দিয়ে অনুষ্ঠিত হয় সেমিনার। 
পাবিপ্রবির ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান রাহীদুল ইসলাম রাহীর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন  পাবিপ্রবি উপাচার্য ড. হাফিজা খাতুন।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন আন্তর্জাতিক জলবায়ু অর্থ ও পরিবেশ নীতি বিশেষজ্ঞ এবং চেঞ্জ ইনিশিয়েটিভ এর প্রধান নির্বাহী জাকির হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন পাবিপ্রবি এর  কোষাধ্যক্ষ প্রফেসর ড. কে এম. সালাহ উদ্দিন।
প্রধান আলোচক ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভূগোল ও পরিবেশ বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ শামসুল আলম।
সেমিনারে বক্তারা বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ুর বিরূপ প্রভাব রুখতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে তাগিদ দেন। একই সাথে দৈনন্দিন কৃষিতে জৈব সার ব্যবহার  ও প্লাস্টিক ও পলিথিনজাত পণ্যের পরিবর্তে পরিবেশ সহিষ্ণু পণ্যের ব্যবহারের উপর গুরুত্ব দেন। পাশাপাশি, বৃক্ষরোপণ ও সবুজায়নে ব্যক্তিগত ও সামাজিক পর্যায়ে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। অনুষ্ঠানে পাবিপ্রবির শিক্ষক শিক্ষার্থী ও রোসাটমের কর্মকর্তারা অংশ গ্রহন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!