1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রাতভর অভিযানে উদ্ধার: ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ঝুটবোঝাই দুটি ট্রাক ডাকাতি রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন

পরিবেশ নীতি উপেক্ষা করে জনবসতিপূর্ণ এলাকায় পোল্টি খামার,অতিষ্ঠ এলাকাবাসী

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ১৭০ বার পড়া হয়েছে

পরিবেশ নীতি উপেক্ষা করে জনবসতিপূর্ন এলাকায় গড়ে তোলা হয়েছে মুরগির খামার। পোল্ট্রি খামারের বর্জ্যের তীব্র দুর্গন্ধে আশেপাশের বসতবাড়িগুলোতে বসবাস করতে পারছেন না স্থানীয়রা। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন ভূক্তভোগীরা। এছাড়াও পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয় (বগুড়া) , জেলা কার্যালয় (পাবনা), উপজেলা প্রানী সম্পদ অফিস ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব (১২) বরাবরে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে জানা গেছে। লিখিত অভিযোগ পেয়ে রবিবার (৩০ জুন) বিকেলে ওই পোল্টি খামার পরিদর্শন করেছেন পরিবেশ অধিদপ্তর পাবনা জেলা শাখার কর্মকর্তারা।

জানা যায়, পরিবেশ নীতি উপেক্ষা করে দীর্ঘ ২৭ বছর ধরে জনবসতিপূর্ন এলাকায় সিনহা পোল্টি খামার নামে একটি মুরগির খামার গড়ে তুলেছেন ঈশ্বরদী উপজেলার জয়নগরের বাসিন্দা আরজ আলী সরদার। জনবসতিপূর্ণ এলাকায় গড়ে তোলা ওই পোল্ট্রি খামারের বর্জ্যের তীব্র দুর্গন্ধে আশেপাশের বসতবাড়িগুলোতে বসবাস করতে পারছেন না স্থানীয়রা। খামারের ১০ থেকে ১৫ মিটারের মধ্যে রয়েছে মসজিদ। খামারের তীব্র দুর্গন্ধের কারণে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন নামাজ আদায় করতে আসা মুসল্লিরা। এলাকার অস্বাস্থ্যকর পরিবেশের কারণে দেশের মেগা প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প ও ঈশ্বরদী ইপিজেডসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের দেশি-বিদেশি কর্মকর্তা ও শ্রমিকরা এলাকায় টিকতে না পেরে ভাড়া বাসা ছেড়ে দিয়ে অন্যত্র চলে যাচ্ছেন।

এঘটনায় ভুক্তভোগীদের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় বাসিন্দা কামরুল হাসান (জিয়া)। লিখিত অভিযোগ পেয়ে ওই পোল্টি খামার পরিদর্শন করেছেন পরিবেশ অধিদপ্তরের পাবনা জেলা শাখার পরিদর্শক আব্দুল মমিন। তিনি বলেন, প্রাথমিকভাবে ওই পোল্ট্রি খামার পরিদর্শন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন দেখে ঊর্ধ্বতন কর্মকর্তারা এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবীর কুমার দাস জানান, ভুক্তভোগীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেছে । পোল্ট্রি খামারের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলার সহকারী কমিশনার ভূমিকে নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে কথা বলতে রাজি হননি অভিযুক্ত পোল্টি খামারের মালিক আরজ আলী সরদার। স্থানীয়দের দাবি, জনবসতিপূর্ণ ওই এলাকা থেকে অতি দ্রæত অস্বাস্থ্যকর ও দুর্গন্ধযুক্ত এই পোল্ট্রি খামার স্থানান্তর করা হোক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!