1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রাতভর অভিযানে উদ্ধার: ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ঝুটবোঝাই দুটি ট্রাক ডাকাতি রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন

ঈশ্বরদীতে ৭ বছরের শিশু কন্যা ধর্ষণের অভিযোগ

ভিশন অনলাইন ডেস্ক :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ২১৮ বার পড়া হয়েছে
ঈশ্বরদীতে সিরাজুল ইসলাম মোল্লা ওরফে বাবু (৪৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে ৭ বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে । বুধবার (৫ মে) রাতে ভুক্তভোগী শিশু কণার মা বাদী হয়ে এই অভিযোগ দায়ের করেন। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ২৯ মে দুপুর সাড়ে ১২ টার দিকে ঈশ্বরদীর ছলিমপুর ইউনিয়নের চরমিরকামারী  শাকরিগাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত সিরাজুল ইসলাম মোল্লা ওরফে বাবু উপজেলার ছলিমপুর ইউনিয়নের চরমিরকামারী শাকরেগাড়ী গ্রামের মৃত মনসুর আলী মোল্লার ছেলে।
 ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা যায়, শিশুটির  একজন কর্মজীবি মহিলা। তিনি বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্ত সিরাজুল ইসলাম মোল্লা ওরফে বাবু মোটরসাইকেলে বেড়ানোর লোভ দেখিয়ে শাকরেগারী গ্রামের স্যান্ডেল ফ্যাক্টরির ভেতরে নিয়ে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে। কিছুসময় পর ভুক্তভোগী শিশু  কাঁদতে কাঁদতে বাড়িতে আসে। তখন সিরাজুলের বড় ভাইয়ের স্ত্রী ভুক্তভোগী শিশু কন্যার কান্নার কারন জানতে গিয়ে বুঝতে পারেন ধর্ষণের ঘটনা ঘটেছে। সন্ধ্যায় শিশুর মা ফিরে আসলে ঘটনা জানতে পারেন। তখন সে বাড়ীওয়ালা সিরাজুলের বড় ভাই আসাদুলের নিকট এ বিষয়ে অভিযোগ করেন। তখন আসাদুল ও তার স্ত্রী ভুক্তভোগীর মাকে ভয়ভীতি প্রদর্শন করে ঐ রাতেই বাড়ী থেকে বের করে দেয়। ভুক্তভোগীর মা বাধ্য হয়ে ওই রাতেই ঈশ্বরদী ইপিজেড গেট এলাকায় নতুন বাসা ভাড়া করে করেন।
বাড়িওয়ালা আসাদুলের সাথে মুঠোফোনে যোগাযোগ করে তার ভাই সিরাজুল কর্তৃক ধর্ষণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ধর্ষণের কোন ঘটনা ঘটেনি। ঘটনাটিকে একটু বেশি পেচাচ্ছেন বলে ফোন কেটে দেন।
ঘটনা জানাজানি হওয়ার পর অভিযুক্ত সিরাজুল পলাতক রয়েছে। মোবাইলে তার সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ভুক্তভোগীর পরিবার থানায় অভিযোগ দিয়েছেন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!