1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রাতভর অভিযানে উদ্ধার: ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ঝুটবোঝাই দুটি ট্রাক ডাকাতি রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন

হাইকোর্টের রায়ে প্রার্থিতা ফিরে পেলেন রানা সরদার

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: সোমবার, ২৭ মে, ২০২৪
  • ৪১৫ বার পড়া হয়েছে
ঈশ্বরদীতে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক রানা সরদারের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশনের দেওয়া সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। 
রানা সরদারের করা রিটের পরিপ্রেক্ষিতে সোমবার (২৭ মে) বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি মো. আক্তারুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
হাইকোর্টের এই আদেশে রানা সরদারের নির্বাচনে অংশ নিতে বাধা নেই বলে জানা গেছে । হাইকোর্ট প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করে রুল জারি করেছেন। সেই সঙ্গে তাকে নির্বাচনে অংশ নিতে সুযোগ দেওয়ারও নির্দেশ দিয়েছেন আদালত।
এর আগে রবিবার (২৬ মে) নির্বাচনি আচরণবিধি ভঙ্গের অভিযোগে রানা সরদারের উপস্থিতিতে শুনানি করে তার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত দেয় নির্বাচন কমিশন (ইসি)। পরে ইসির সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেন রানা সরদার।
প্রসঙ্গত, ৩য় ধাপে আগামী ২৯ মে বুধবার অনুষ্ঠিত হতে যাওয়া ঈশ্বরদী উপজেলা নির্বাচনে তিনজন প্রার্থীর একজন আনারস প্রতিকের এমদাদুল হক রানা সরদার। প্রতীক পেয়ে আচরণ বিধি লঙ্ঘন করে মিছিল করেন তিনি। এছাড়াও হোন্ডা শোডাউন, নির্বাচনী সভায় খাবার দাবারের আয়োজনের বিষয়ে আচরণবিধি লঙ্ঘনের নানা অভিযোগ ওঠে রানা সরদারের বিরুদ্ধে। প্রতিদ্বন্দ্বি প্রার্থি আবুল কালাম আজাদ (মোটর সাইকেল) এসব বিষয়ে রিটার্নিং অফিসার বরাবরে লিখিত অভিযোগ করেন। এরই প্রেক্ষিতে তাঁকে নির্বাচন কমিশনে তলব করে জবাব দিতে বলা হয়। তার দেয়া জবাবে সন্তুষ্ট না হওয়ায় তার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত নেয় কমিশন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!