1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রাতভর অভিযানে উদ্ধার: ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ঝুটবোঝাই দুটি ট্রাক ডাকাতি রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন

ঈশ্বরদীতে ২৯৫ বোতল ফেন্সিডিলসহ রেল নিরাপত্তা বাহিনীর সিপাহী আটক

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: রবিবার, ১৯ মে, ২০২৪
  • ১২৬ বার পড়া হয়েছে
ঈশ্বরদীতে ২৯৫ বোতল ফেন্সিডিলসহ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সিপাহী মাসুম হাওলাদার (৩০) ও অপর সিপাহী হাফিজুল ইসলামের স্ত্রী ঝর্না খাতুন (২৮) কে আটক করেছে ঈশ্বরদী থানা পুলিশ। রবিবার (১৯শে মে) বিকেলে  পৌর শহরের ফকিরের বটতলা, পিয়ারাখালী ও স্কুল পাড়া এলাকায় ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের আটক ও ফেন্সিডিল উদ্ধার হয়। এসময় মাসুম হাওলাদারের ভাড়া বাসা থেকে ২৩৪ বোতল এবং হাফিজুল ইসলামের বাসা থেকে  ৬১ বোতল ফেন্সিডিলসহ নগদ এক লাখ ৩০ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।
আটককৃত আসামী মাসুম হাওলাদার পিরোজপুর সদর থানার  উদয়কাঠি গজলিয়া এলাকার মতিউর রহমানের ছেলে ও ঝর্না খাতুন বরিশাল জেলার উজিরপুর থানার ডাকুয়ার বড়াকোঠা গ্রামের হাফিজুল ইসলামের স্ত্রী।
মাসুম হাওলাদার ও হাফিজুল ইসলাম রেলওয়ে নিরাপত্তা বাহিনীতে কর্মরত সিপাহী। রবিবার ( ১৯ মে) সন্ধ্যায় ঈশ্বরদী থানায় এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।
 ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, আটককৃত ২ আসামীসহ পলাতক হাফিজুল ইসলামের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মাদক আইনে  মামলা হয়েছে।
রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পাকশী বিভাগীয় সহকারী কমান্ডেন্ট শহীদুজ্জামান জানান, দুই সিপাহীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!