1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রাতভর অভিযানে উদ্ধার: ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ঝুটবোঝাই দুটি ট্রাক ডাকাতি রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন

ঈশ্বরদীতে বোরো ধান-চাল-গম সংগ্রহ অভিযান উদ্বোধন

ভিশন অনলাইস ডেস্ক:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ১২৪ বার পড়া হয়েছে

ঈশ্বরদীতে সরকারিভাবে চলতি বোরো মৌসুমে ধান-চাল-গম সংগ্রহ অভিযান শুরু হয়েছে। মঙ্গলবার (১৪ মে) সকালে ঈশ্বরদীর এলএসডি ও মুলাডুলি সিএসডি খাদ্যগুদামের ধান-চাল-গম সংগ্রহের কার্যক্রম উদ্বোধন করেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য গালিবুর রহমান শরীফ।

সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাশ। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাহিনুর আলম, ঈশ্বরদী এলএসডি’র এসএমও মাহফুজ-আল-আসাদ, মুলাডুলি খাদ্য গুদামের সহকারি ম্যানেজার আব্দুল হান্নান, চালকল মালিক সমিতির সভাপতি জুলমত হায়দার, সাধারণ সম্পাদক শামসুল আলম বিশ্বাসসহ গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন।

এসএমও মাহফুজ-আল-আসাদ জানান, বোরো মৌসুমে দুটি গুদামে সরবরাহের জন্য মোট ১৬,৫৩৯ মে:টন চাল, ২৭৯ মে:টন ধান এবং ৩৬৪ মে:টন গম বরাদ্দ দেওয়া হয়েছে। সরকার এবারে ৪৫ টাকা কেজি দরে চাল, ৩২ টাকা কেজি দরে ধান এবং ৩৪ টাকা কেজিতে গম ক্রয় করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!