1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রাতভর অভিযানে উদ্ধার: ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ঝুটবোঝাই দুটি ট্রাক ডাকাতি রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন

ফের ঈশ্বরদীর তাপমাত্রা ৩৯ ডিগ্রী ছুঁয়েছে : বইছে মাঝারি তাপপ্রবাহ

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
  • ১০২ বার পড়া হয়েছে

নববর্ষের প্রথম দিনেই ফের ঈশ্বরদীর তাপমাত্রা ৩৯ ডিগ্রী ছুঁয়েছে। বইছে মাঝারি তাপপ্রবাহ। এরআগে এপ্রিলের প্রথম দিনে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ঈশ্বরদীতে ৩৯ ডিগ্রী রেকর্ড হয়েছিল। পরে ৬ এপ্রিল মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রী সেলসিয়াস স্পর্শ করে। ঈশ্বরদী আবহাওয়া অফিস এ তথ্য নিশ্চিত করেছে।

জানা যায়, গত ৬ এপ্রিলের পর তাপমাত্রা ক্রমশ: নিম্নমূখি হতে থাকে। ৮ এপ্রিল ৩০.৫ ডিগ্রী এবং ১১ এপ্রিল ঈদের দিন ৩২.৮ ডিগ্রী রেকর্ড হয়। ঈদের পরদিন ১২ এপ্রিল থেকে তাপমাত্রা ফের উর্দ্ধমূখী হতে থাকে। গত শুক্রবার ১২ এপ্রিল ৩৬.৭ ডিগ্রী এবং শনিবার ১৩ এপ্রিল ৩৮.৫ ডিগ্রী রেকর্ড হয়েছে।

এদিকে তাপপ্রবাহ সাথে নিয়েই নতুন বছরের আগমন। পহেলা বৈশাখের দিনে তীব্র রোদ ও অসহনীয় গরমের সাথে ভয়াবহ তাপপ্রবাহে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। রোদের তীব্রতা আর ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থায় প্রাণ ওষ্ঠাগত। যেকারণে বর্ষ বরণের উৎসবে পড়েছে ভাটা। সকালে উপজেলা প্রশাসনের মঙ্গল শোভাযাত্রা শহর প্রদক্ষিণের কথা থাকলেও শহরের রেলগেটে বাধ্য হয়ে শেষ করা হয়।

প্রখর রোদে ঘাম ঝড়ানো তাপমাত্রার কারণে শ্রমজীবী মানুষ পড়েছেন চরম বিপাকে। শিশুদের গরমের তীব্রতায় দীর্ঘসময় ধরে পুকুরে নেমে ঝাপাঝাপি করতে দেখা গেছে।

তীব্র খরায় ভূ-গর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় টিউবওয়েলে পানি উঠছে না। ফলে উপজেলা জুড়ে তীব্র পানি সংকট দেখা দিয়েছে। পৌরসভার পানি বিভাগের সহকারি প্রকৌশলী প্রবীর বিশ্বাস বলেন, সাপ্লাই লাইনে পানি সরবরাহের জন্য সবকটি মেশিন চালিয়েও পানি সরবরাহ করতে কষ্ট হচ্ছে। খরা মৌসুমের শুরুতেই এবারে ভূগর্ভস্ত পানির স্তর অনেক নীচে নেমে গেছে।

তীব্র গরমে বয়স্ক, শিশুরা পড়েছে সব থেকে বেশি ভোগান্তিতে। গরমের তীব্রতায় পানিশূন্যতায়ও অসুস্থ হচ্ছেন কেউ কেউ। তীব্র রোদ ও অসহনীয় গরমে রাস্তাঘাট-হাটবাজারে লোকসমাগম কমে গেছে। জরুরি কাজ না থাকলে মানুষজন তেমন বাইরে বের হচ্ছেন না। রোদের প্রখরতায় রাস্তার পিচ তপ্ত উষ্ণতা ছড়াচ্ছে।

ঈশ্বরদী আবহাওয়া অফিসের সহকারী পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন জানান, ঈশ্বরদীসহ পাশ্ববর্তী এলাকায় পারদের কাঁটা মাঝারি তাপপ্রবাহর নিম্নতম সীমা অতিক্রম করেছে। রবিবার (১৪ এপ্রিল) ৩৯ ডিগ্রী রেকর্ড হয়েছে। এরআগে গত ১ এপ্রিল ঈশ্বরদীতে দেশের সর্বোচ্চ মাত্রা ৩৯ ডিগ্রী সেলসিয়াস এবং শনিবার ৬ এপ্রিল ৪০ ডিগ্রীতে ওঠেছিল। চলতি সপ্তাহে তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!