1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রাতভর অভিযানে উদ্ধার: ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ঝুটবোঝাই দুটি ট্রাক ডাকাতি রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন

ঈশ্বরদীর চরগড়গড়িতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
  • ১৭৩ বার পড়া হয়েছে

জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ঈশ্বরদীতে খায়রুল ইসলাম (৪২) নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। শুক্রবার (১৯ এপ্রিল) বিকাল ৪টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি আলহাজ্ব মোড় এলাকায় দুই গ্রুপের মারামারির ঘটনা ঘটে। পরে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঈশ্বরদী হাসপাতালে তার মৃত্যু হয়। মারামারির  ঘটনায় দু’পক্ষের আরো ১৫ জন আহত হয়েছেন।

নিহত খায়রুল ইসলাম চরগড়গড়ি গ্রামের নছিম প্রামানিকের ছেলে ও সাহাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি ছিলেন।

নিহতের ভাতিজা আলিফ হোসেন বলেন, লীজের জমি সংক্রান্ত ঘটনার জের ধরে চরগড়গড়ি গ্রামের হুসেন আলী মাষ্টারের ছেলে রিয়াজুল ইসলাম, সামাদের ছেলে নুরুল ইসলাম, নায়েব আলীর ছেলে শাহীন ও  ইয়ার আলী মৌলভীর ছেলে মজনুসহ ৩০-৩৫ জনের গ্রুপের সাথে একই গ্রামের আনছার আলী প্রামানিকের ছেলে সাজু প্রামানিকের গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় প্রতিপক্ষের লোকজন দা দিয়ে  খায়রুল ইসলামের ঘাড়ের নিচে কোপ দেয়। পরে তার সঙ্গে থাকা লোকজন তাকে লাঠি দিয়ে গুরুতর আহত করে। ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

চরগড়গড়ি গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলাম সরদার জানান, জমি সংক্রান্ত ঘটনার জের ধরে কয়েকদিন ধরে দু’পক্ষের মধ্যে রেষারেষি চলছিল। বৃহস্পতিবার ও শুক্রবার সকালে সকালে এ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে কথাকাটি ও ধাক্কাধাক্কি হয়। বিকাল ৪টার দিকে আলহাজ্ব মোড়ের পশ্চিমপাশে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময়  ১৫ জনের বেশি আহত হয়েছেন।

আহতরা হলেন, মসলেম মন্ডলের ছেলে আব্দুল মজিদ মন্ডল, জলিল ফকিরের ছেলে জামাত আলী ফকির, ইউসুফ আলীর ছেলে পিন্টু, শাহাদত হোসেনের ছেলে জমির উদ্দিন, জলিল ফকিরের ছেলে নাছির উদ্দিন ও রাসেল, আনছার প্রামানিকের ছেলে সাজু প্রামানিক, হানিফ হোসেনের ছেলে রব্বে হোসেন, সাত্তার হোসেনের ছেলে সানাউল্লাহ মন্ডল, হিরাজ সরদারের চেলে কহর আলী সরদার, ইয়ারুল সরদারের ছেলে আলিম সরদার, হালিম মন্ডলের ছেলে আলিম মন্ডল, মোজাম প্রামানিকের ছেলে জিল্লু প্রামানিক ও ইছাহক হোসেন। আহতদের ঈশ্বরদী, পাবনা ও রাজশাহী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মনিরুল ইসলাম বলেন,  জমি সংক্রান্ত ঘটনার জের ধরে এ হত্যাকান্ড ঘটেছে। পুলিশ মরদেহ হেফাজতে নিয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!