1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রাতভর অভিযানে উদ্ধার: ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ঝুটবোঝাই দুটি ট্রাক ডাকাতি রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন

অতি তীব্র তাপপ্রবাহে বেঁকে হয়ে যাচ্ছে রেললাইন

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ৭৩ বার পড়া হয়েছে

ঈশ্বরদী ও আশেপাশের এলাকার ওপর দিয়ে বয়ে যাওয়া চলমান তীব্র ও অতি তীব্র তাপপ্রবাহে বেঁকে যাচ্ছে রেললাইন। ট্রেনের গতি কমানোর পাশাপাশি সতর্ক না থাকলে যেকোন মূহুর্তে ট্রেন দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। এরইমধ্যে গত ২৫ এপ্রিল রেলের পাকশী বিভাগের আব্দুলপুর স্টেশনের এবং শুক্রবার (২৬ এপ্রিল) ঈশ্বরদী বাইপাস ষ্টেশনের কাছে রেললাইন বেঁকে যায়। শুক্রবার রাজশাহীগামী আন্ত:নগর কপোতাক্ষ ট্রেনটিকে প্রায় এক ঘণ্টা আটকে রাখার পর অন্য লাইন দিয়ে ঘুরিয়ে থ্রো পাস করা হয়। রেল কর্মচারীরা প্রায় দুই ঘণ্টা রেললাইনের ওপর পানি ঢেলে তাপ কমিয়ে রেলপাত স্বাভাবিক করার পর ট্রেন চলাচল শুরু হয়।

ঈশ্বরদী বাইপাস ষ্টেশনে কর্মরত স্থানীয় শ্রমিক শুভ হোসেন জানান, কপোতাক্ষ ট্রেন ঈশ্বরদী ষ্টেশন থেকে ছাড়ার পর ঈশ্বরদী বাইপাস ষ্টেশনের কাছে আসার আগেই দূর থেকে রেললাইন বাঁকা মনে হওয়ায় ষ্টেশন মাষ্টার তাওলাদ হোসেন বিষয়টি পাকশী বিভাগীয় রেলওয়ে কর্মকর্তাদের জানান। পরে বিভাগীয় রেলের পরিবহন কর্মকর্তা ও সহকারী প্রকৌশলীসহ অন্যান্য কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে এসে ট্রেনটিকে অন্য রেললাইন দিয়ে থ্রো পাস করার ব্যবস্থা করেন।

বাইপাস স্টেশনের মাষ্টার তাওলাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তীব্র রোদে রেললাইন প্রায় ২৫ ফুট বেঁকে গেছে। পরে রেলওয়ের লোকজন লাইনের ওপর পানি ঢেলে তাপমাত্রা কমিয়ে আনার পর রেলপথ স্বাভাবিক হয়।

পাকশী বিভাগীয় রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দীন বলেন, তীব্র ও অতি তীব্র তাপমাত্রায় গত বৃহস্পতিবার আব্দুলপুর স্টেশনে এবং শুক্রবার ঈশ্বরদী বাইপাস স্টেশনের কাছে রেললাইন বেঁকে যায়। এজন্য সাময়িক অসুবিধা হয়েছে। পরে প্রকৌশলীদের সহায়তায় লাইনে পানি ঢেলে বিষয়টির সমাধান করা হয়েছে।

পাকশী বিভাগের প্রকৌশলী-২ বীরবল মন্ডল বলেন, চলমান তীব্র ও অতি তীব্র তাপপ্রবাহে কিছু কিছু স্থানে রেললাইন বেঁকে যাওয়ার ঘটনা ঘটেছে। পরিবেশগত তাপমাত্রার চেয়ে রেললাইনের লোহার তাপমাত্রা ১৫-২০ ডিগ্রী সেন্ট্রিগ্রেড বেড়ে যায়। রেললাইনের লোহার রেলপাত ৫০ ডিগ্রী সেন্ট্রিগ্রেড পর্যন্ত সহনীয়। কিন্তু চলমান অতি তীব্র তাপপ্রবাহে লোহার রেলপাতের তাপমাত্রা ৫৭ ডিগ্রী সেন্ট্রিগ্রেড ছড়িয়ে যাওয়ার কারণে লাইন বেঁকে যাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে পানি ঢালার পর বাঁক স্বাভাবিক পর্য়ায়ে ফিরে আসছে। কিন্তু বেশী পরিমাণ বেঁকে গেলে বাঁকা অংশ কেটে বাদ দিয়ে নতুন করে জোড়া দেওয়া হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে সতর্কতার সাথে এবং দিনের বেলায় প্রখর রোদে গতি কমিয়ে ট্রেন চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!