1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

নিখোঁজ ইলেকট্রিক মিস্ত্রির মরদেহ মিলেছে ভুট্টা ক্ষেতে

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ২৭১ বার পড়া হয়েছে

ঈশ্বরদীর এয়ারপোর্ট মোড়ের ইলেকট্রিক মিস্ত্রি ও ব্যবসায়ী সোহেল হোসেনের (৩৫) মরদেহ ভুট্টা ক্ষেত হতে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ মার্চ) তার মরদেহ ঈশ্বরদী এয়াপোর্টের পাশে একটি ভুট্টতে থেকে উদ্ধার হয়। এর আগে সোহেল সোমবার রাতে দোকান থেকে নিখোঁজ হয়। নিহত সোহেল হোসেন পার্শ্ববর্তী নাটোরের লালপুর উপজেলার পুরাতন ঈশ্বরদী গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।

 

পুরাতন ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) খন্দকার আব্দুল মান্নান জানান, সোমবার (১১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে ঈশ্বরদীর এয়ারপোর্ট মোড়ের ইলেকট্রিক দোকানদার সোহেল হোসেন নিখোঁজ হন। রাত গভীর হওয়ায় পরিবারের লোকজন আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের কাছে খোঁজখবর নেন। কোথাও না পেয়ে ঈশ্বরদী থানা ও লালপুর থানায় খোঁজ নেন। সেখানেও না পেয়ে আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করতে থাকেন। মঙ্গলবার (১২ মার্চ) সকাল সাড়ে সাতটার দিকে ঈশ্বরদী এয়ারপোর্টের পাশে ভুট্টা েেতর আইল দিয়ে এক নারী যাওয়ার পথে সোহেলের মরদেহ দেখতে পায়। পরে তিনি তার আত্মীয়-স্বজনদের খবর দেন। সোহেল স্থানীয়ভাবে ইলেকট্রিক মিস্ত্রি হিসেবে পরিচিত।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছিম আহমেদ জানান, আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম, প্রাথমিক তদন্তের কাজ শুরু হয়েছে। সোহেলের নাক দিয়ে রক্ত ঝরছে। এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!