1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাতভর অভিযানে উদ্ধার: ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ঝুটবোঝাই দুটি ট্রাক ডাকাতি রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন

ঈশ্বরদীতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ৩২৭ বার পড়া হয়েছে

ঈশ্বরদীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এ সময় আরও একজন আহত হয়েছেন। শনিবার (১৬ মার্চ) দুপুর আড়াইটার দিকে উপজেলার গোকুলনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ঈশ্বরদী পৌরসভার পিয়ারাখালী এলাকার নাজমুল হোসেনের ছেলে মিজানুর রহমান মিজান (১৫) ও রাজশাহীর বাঘা উপজেলার ব্যাঙগাড়ি এলাকার সোবাহান হোসেনের ছেলে শরিফুল ইসলাম (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে গোকুলনগরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত তিনজনকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শরিফুল ইসলাম (৩৫) মারা যান। মিজানুর রহমান মিজান (১৫) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। গুরুতর আহত সিয়াম হোসেন (১৫) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) এবিএ মনিরুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় আহত তিনজনের মধ্যে শরিফুল ইসলাম ও মিজানুর রহমান মিজান মারা গেছেন। সিয়াম হোসেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!