1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাতভর অভিযানে উদ্ধার: ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ঝুটবোঝাই দুটি ট্রাক ডাকাতি রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন

ঈশ্বরদীতে ক্ষুদ্র নৃ-গোষ্টির মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ১৬৮ বার পড়া হয়েছে
ঈশ্বরদীতে প্রধানমন্ত্রীর দেওয়া ২০২৩-২৪ অর্থ বছরে বিশেষ এলাকার উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি, বাইসাইকেল বিতরণ, ঘর হস্তান্তর এবং উদ্বোধন করা হয়েছে শেখ রাসেল শিশু পার্কের।
 বুধবার (২৭ মার্চ) বিকেলে  ঈশ্বরদী উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত পার্ক উদ্বোধন ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে উপকরণ বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর শেখ রাসেল পার্কের উদ্বোধন ও উপকরণ বিতরণ করেন।  সভাপতিত্ব করেন পাবনার জেলা প্রশাসক আসাদুজ্জামান।
 স্বাগত বক্তব্য দেন ঈশ্বরদীর ইউএনও সুবীর কুমার দাস ও উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আব্দুস সালাম খান।
 এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) টি এম রাহসিন কবির, ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ক্ষুদ্র নৃগোষ্ঠী দাশুড়িয়ার মারমীর সোলারিয়া বিশ্বাস, সাঁড়া এলাকার বিপদ কুমারকে নতুন ঘরের চাবি তুলে দেওয়া হয়। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৩৬ শিক্ষার্থীকে দেওয়া হয় এক লাখ ৭৪ হাজার টাকার শিক্ষাবৃত্তি। এদের মধ্যে প্রথম থেকে পঞ্চম  শ্রেণির ১৮ শিক্ষার্থীর প্রত্যেককে ২ হাজার ৫০০ করে ৪৫ হাজার, ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত ১২ শিক্ষার্থীর প্রত্যেককে ৬ হাজার করে ৭২ হাজার ও একাদশ থেকে দ্বাদশ পর্যন্ত ৬ শিক্ষার্থীর প্রত্যেককে ৯ হাজার ৫০০ করে ৫৭ হাজার টাকা প্রদান করা হয়। এ ছাড়া চার শিক্ষার্থীকে দেওয়া হয় চারটি বাইসাইকেল। ##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!