1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাতভর অভিযানে উদ্ধার: ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ঝুটবোঝাই দুটি ট্রাক ডাকাতি রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন

জমকালো আয়োজনে ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের বর্ষপূর্তি পালিত

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২২৫ বার পড়া হয়েছে
জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঈশ্বরদীর সুনামধন্য স্বপ্নদ্বীপ রিসোর্টের ৪র্থ বর্ষপূর্তি পালিত হয়েছে। বুধবার (১৪ ফেব্রুয়ারী) বিকেলে কেক কেটে দিনব্যাপী এসব অনুষ্ঠানের উদ্বোধন করেন ঈশ্বরদী উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান আব্দুস সালাম খাঁন।
খায়রুল গ্রুপ অব ইন্ডাস্ট্রির স্বত্বাধিকারী আলহাজ্ব খায়রুল ইসলাম সভাপতিত্ব করেন।  ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারন সম্পাদক প্রভাষক আব্দুল বাতেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন, পৌরসভার মেয়র ইসাহক আলী মালিথা, পাবনা জেলা পরিষদের সদস্য তৌফিকুজ্জামান রতন মহলদার, উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী, সলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা, রিসোর্টের সিইও মুনিম তাজওয়ার অহিন, সলিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমান, আ:লীগ নেতা জহুরুল ইসলাম তুফান সরদার, স্বজন সমাবেশ ঈশ্বরদী শাখার সভাপতি আফসার আলী প্রমূখ।
 বর্ষপূর্তি, পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস একই দিনে হওয়ায় রিসোর্টের পক্ষ থেকে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাতে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও আগত সকল দর্শনার্থীদের জন্য গিফট বিতরণ ও র‍্যাফেল ড্র  অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!