1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

বাসের বেপরোয়া গতি, ঈশ্বরদীতে সড়কে ঝড়ল মাইক্রোবাসের ২ যাত্রীর প্রাণ

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ৮৪ বার পড়া হয়েছে
ঈশ্বরদীর কুষ্টিয়া-নাটোর মহাসড়কে বেপরোয়া গতিসম্পন্ন  বাসের  সাথে হাইয়েচ এর মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত এবং ৮ জন আহত হয়েছেন। নিহতরা হলেন ঈশ্বরদীর শেখপাড়া গ্রামের আব্দুর রউফের পুত্র নাসিম (৪৫) এবং পাবনা সদরের রাধানগর এলাকার সুব্রত কুমার কুন্ডু’র পুত্র অমিত কুন্ডু (৪০)। নিহতরা ঈশ্বরদী ইপিজেডের রেঁনেসা লিমিটেডের কর্মকর্তা ছিলেন।
 আহতদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর বলে পাকশী হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ নিশ্চিত করেছেন।  শনিবার (২০ জানুয়ারি)  সকাল ৭.৫০ মিনিটের দিকে  কুষ্টিয়া- নাটোর মহাসড়কের মিরকামারী পূর্বপাড়া গ্রাম নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ আশিষ স্যান্নাল জানান, সকালে পাবনার দিক হতে আসা
ঢাকা মেট্রো-চ-১৬-০৮৭১ নম্বরের একটি হাইয়েচ কুষ্টিয়া অভিমুখে যাওয়ার পথে বিপরীত কুষ্টিয়া হত ছেড়ে আসা  দ্রুত ও বেপোরয়া গতিতে
যাত্রীবাহী (ঢাকা মেট্রো-ব-১৫-৫৩৭০)  বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিস ও স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় হাইয়েচের ৫ জন যাত্রীকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ঈশ্বরদী থানার  সাঁড়া ঝাওদিয়া গ্রামের আতিয়ার (৩৩), আটঘরিয়া থানার দেবত্তোর গ্রামের আমিনুল ইসলাম (৪৪) এবং পাবনা সদর থানার চরঘোষপুর গ্রামের আব্দুল কাদেরকে পাবনা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ঈশ্বরদী স্বাস্থ্য কর্মকর্তা ডা: আসমা খান জানান,  হাসপাতালে নিয়ে আসার আগেই ২ জন মারা যায়। তিনজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য পাবনায় স্থানান্তর করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

দুর্ঘটনা কবলিত হাইয়েচ ও যাত্রীবাহী বাস পাকশী হাইওয়ে থানা হেফাজতে আছে। এঘটনায় নিহত নাসিমের ভগ্নিপতি বদিউজ্জামান মানিক বাদী হয়ে হাইওয়ে থানায় এজাহার  দায়ের করেছন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!