রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। জেলার নন্দনগাছী স্টেশন এলাকায় একটি রেললাইন ভেঙে যাওয়ায় এমনটি হয়েছে বলে জানা গেছে। সোমবার (২৯ জানুয়ারি) সকালে রেললাইন ভাঙা থাকায় অল্পের জন্য রক্ষা পায় চিলাহাটি থেকে ছেড়ে আসা বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি।
পশ্চিমাঞ্চল রেলওয়ের জেনারেল ম্যানেজার (জিএম) অসীম কুমার তালুকদার জানান, রাজশাহীর নন্দনগাছিতে রেল লাইনের একটি রেলপাত ভেঙে গেছে। এ জন্য ধীরগতিতে রেল চালানো হচ্ছে। রেললাইনটি মেরামতের প্রস্তুতি চলছে।