1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

ট্রেন চলাচলে গতি কমিয়ে দেওয়ায় পশ্চিম রেলে সিডিউল বিপর্যয়

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ২৯৯ বার পড়া হয়েছে
পশ্চিমাঞ্চল রেলওয়েতে ট্রেন চলাচলে পূর্বনির্ধারিত গতি কমিয়ে দেওয়ায় সিডিউল বিপর্যয় ঘটেছে। প্রায় প্রতিটি ট্রেনই ১ থেকে ৮ ঘণ্টা বিলম্বে চলাচল করছে। শুক্রবার ও শনিবার সরেজমিনে দেখা যায়, ঈশ্বরদী জংশন ও বাইপাস স্টেশন হয়ে চলাচলকারী প্রতিটি ট্র্রেন বিলম্বে চলাচল করছে।
সবচেয়ে বেশি বিলম্বে চলছে চিলাহাটি-ঢাকা রুটের ‘চিলাহাটি এক্সপ্রেস ট্রেন’ এবং খুলনা রুটে চলাচলকারী  রূপসা ও সীমান্ত এক্সপ্রেস ট্রেন। চিলাহাটি এক্সপ্রেস ট্রেন সকাল ১০টা ৩৩ মিনিটে বাইপাস স্টেশনে যাত্রাবিরতি থাকলেও এটি সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে প্রবেশ করে। নাশকতার আশংকায় ট্রেনের গতি কমিয়ে দেওয়ায় প্রতিটি ট্রেনের সিডিউল বিপর্যয় ঘটেছে বলে জানা গেছে। কর্তৃপক্ষ বলছে আগের সে অবস্থা এখন আর নেই। ধীরে ধীরে গতি বাড়ানো হচ্ছে। তবে কুয়াশার কারণে রাতের ট্রেনগুলো ধীরগতিতে চলাচল করছে।

ঈশ্বরদী জংশন স্টেশনের রেকর্ড থেকে জানা যায়, শনিবার (১৩ জানুয়ারি) চিলাহাটি থেকে খুলনাগামী রূপসা এক্সপ্রেস দুপুর ২টায় যাত্রাবিরতি থাকলেও স্টেশনে আসে রাত ৭টা ০৫ মিনিটে । শুক্রবার (১২ জানুয়ারী) ঢাকা থেকে খুলনাগামী চিত্রা এক্সপ্র্রেস ট্রেনটির যাত্রাবিরতি ছিল ১টা ২০ মিনিটে। অথচ স্টেশনে প্রবেশ করে বিকেল ৪টা ১০ মিনিটে। খুলনা থেকে চিলাহাটিগামী রূপসা এক্সপ্রেস ট্রেন বেলা ১১টায় যাত্রাবিরতি থাকলেও ২টা ৩০ মিনিটে প্রবেশ করে।  ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেন আসে ১ ঘণ্টা ১৫ মিনিট দেরিতে। এছাড়া সাঁগরদাড়ি এক্সপ্রেস, সীমান্ত এক্সপ্রেস, রাজশাহীগামী ঈশ্বরদী কমিউটার, টুঙ্গিপাড়া এক্সপ্রেস নির্ধারিত সময়ের চেয়ে বিলম্বে চলাচল করছে।

বাইপাস স্টেশনের চিত্রও একইরূপ। ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেন ১০টা ২১ মিনিটে বাইপাস স্টেশনে যাত্রাবিরতির কথা থাকলেও আসে ১টা ৫০ মিনিটে। এছাড়া একতা এক্সপ্রেস ৩ ঘণ্টা, পদ্মা এক্সপ্রেস দেড়ঘণ্টা, বনলতা এক্সপ্রেস দুই ঘণ্টা, দ্রুতযান তিন ঘণ্টা, নীলসাগর এক্সপ্রেস চার ঘণ্টাসহ রংপুর এক্সপ্রেস, পঞ্চগড় এক্সপ্রেস, ঢালারচর এক্সপ্রেসসহ সব ট্রেন বিলম্বে চলাচল করছে।

বাইপাসের স্টেশন মাস্টার সাইফুল ইসলাম জানান, প্রায় সব ট্রেনই বিলম্বে চলাচল করছে। বেশি বিলম্বে চলছে চিলাহাটি এক্সপ্রেস ট্রেন। ঈশ্বরদী জংশনের স্টেশনের সুপারিনটেনডেন্ট মহিবুর ইসলাম বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিদের্শনা অনুযায়ী টেনের গতি কমিয়ে দিয়ে চলাচল করায় গন্তব্যে পৌঁছাতে বিলম্ব হচ্ছে।

পাকশী বিভাগীয় রেলওয়ের সহকারী পরিবহন কর্মকর্তা হারুন অর রশিদ জানান, সাম্প্রতিক সময়ে ট্রেনে নাশকতা বেড়ে যাওয়ায় ট্রেনের গতি কমিয়ে দেওয়া হয়েছে। দিনের বেলায় ব্রডগেজ লাইনে ঘন্টায় ৯০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করে থাকে। সেটি কমিয়ে ৭৫ কিলোমিটার করা হয়েছে। রাতের বেলায় ৬০-৭০ কিলোমিটার বেগে চললেও কমিয়ে ৫০ কিলোমিটারে নামিয়ে আনা হয়েছে। এছাড়াও রাতে ‘ট্রেন পাইলটিং পদ্ধতি’ চালু করা হয়েছে। অর্থাৎ রাতের একটি ট্রেন ছেড়ে যাওয়ার কয়েক মিনিট আগে লোকোমোটিভ (ইঞ্জিন) ওই রুটে পাঠানো হয়। রেল ইঞ্জিনের কাজ হলো ট্রেন লাইন নিরাপদ কি-না সেটি পরীক্ষা করা। এটি সপ্তাহখানেক ধরে চলছে। তবে আজ ( ১৩ জানুয়ারী) রাতেই পাইলটিং পদ্ধতি শেষ হয়ে যাবে। এরইমাঝে দিনে চলাচলকারী ট্রেনের গতি কিছুটা বাড়ানো হয়েছে। রাতের ট্রেনেরও গতি বাড়ানো হবে। গতি বেড়ে গেলে আর শিডিউল বিপর্যয় থাকবে না বলেও জানান ওই কর্মকর্তা।

পশ্চিম রেলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার জানান, এরইমধ্যে ট্রেনের গতি বাড়ানো হয়েছে। তবে ঘন কুয়াশার কারণে রাতের ট্রেনগুলো এখন ধীরগতিতে চলাচল করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!