1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

কঠোর নিরাপত্তায় রাষ্ট্রপতি ঈশ্বরদী হয়ে পাবনায় নিজবাড়িতে গেলেন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ২৪৭ বার পড়া হয়েছে

মহামান্য রাষ্ট্রপতি বীরমুক্তিযোদ্ধা মো: সাহাবুদ্দিন চারদিনের সফরে পাবনা পৌঁছেছেন। মঙ্গলবার (১৬ জানুয়ারী) দুপুর ২ টা ১২ মিনিটে বিমান বাহিনীর বিশেষ হেলিকপ্টারে তিনি ঈশ্বরদী বিমানবন্দরে অবতরণ করেন। ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুবীর কুমার দাস এ তথ্য নিশ্চিত করেন।

বিমানবন্দরে অতিরিক্ত বিভাগীয় কমিশনার শাহরিয়ার আলম, জেলা প্রশাসক মু আসাদুজ্জামান, পুলিশ সুপার আকবর আলী মুন্সী মহামান্য রাষ্ট্রপতিকে রিসিভ করেন। এরপর রাষ্ট্রপতির গাড়িবহর বিমানবন্দর হতে যাত্রা শুরু করে ঈশ্বরদী রেলগেট অতিক্রম করে পাবনার উদ্দেশ্যে চলে যান।

ইউএনও সুবীর দাশ বলেন, হেলিকপ্টার থেকে নামার পর মহামান্য রাষ্ট্রপতি সড়ক পথে পাবনা সার্কিট হাউজের উদ্দেশ্যে রওনা দেন । সার্কিট হাউজে উপস্থিত হওয়ার পর জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ‌গার্ড অব অনার’ প্রদান করা হবে।

চারদিনের এই সফরে তিনি পাবনাতে স্থানীয় বিভিন্ন কর্মসূচীতে অংশ নেবেন বলে রাষ্ট্রপতি কার্যালয়ের প্রটোকল অফিসার মুহম্মদ মামুনুল হক এক প্রেসবার্তায় জানিয়েছেন।

প্রসঙ্গত, রাষ্ট্রপ্রতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সোমবার (১৫ জানুয়ারী) আসার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারনে সেদিনের যাত্রা স্থগিত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!