1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

ঈশ্বরদীর লক্ষীকুন্ডায় সহিংসতায় কুপিয়ে জখম ও অগ্নিসংযোগ

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ১৮৮ বার পড়া হয়েছে
পূর্ব শত্রুতার জের ধরে  ঈশ্বরদীর লক্ষীকুন্ডায় সহিংসতা বেড়েছে।  এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মঙ্গলবার  দিবাগত গভীর রাতে চরকুরুলিয়া গ্রামে বাবলু সরদার নামে একজনকে কুপিয়ে গুরুতর জখম  এবং পরে স্থানীয় ইউপি সদস্য তরিকুল ইসলামের  ব্যাক্তিগত অফিস পোড়ানোর ঘটনা ঘটেছে। আহত বাবলু সরদার ওই এলাকার মৃত আফালত সরদারের ছেলে ও তরিকুল ইসলাম লক্ষীকুন্ডা ইউনিয়ন পরিষদের  ৯ নং ওয়ার্ডের মেম্বার। 
জানা গেছে, মঙ্গলবার (১৬ জানুয়ারি)  বিকেলে কাজের উদ্দেশ্যে বাবলু সরদার বাড়ি থেকে বের হয়ে নসিরুলের ঘাট এলাকায় পৌঁছালে অতর্কিতে ৬-৭ জন দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়িভাবে কুপিয়ে জখম করে। বাবলু অভিযোগ করেন,  লক্ষীকুন্ডা ইউনিয়ন পরিষদের সদস্য আসাদুলের ভাই আকুব্বরের নেতৃত্বে হামলা করা হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায়  তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় আহত বাবলু সরদারের ভাতিজা হারুন সরদার বাদী হয়ে ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ করেছেন।
এদিকে এই  ঘটনায় পর মধ্যরাতে  আহত বাবলু সরদারের লোকজন স্থানীয় ইউপি সদস্য তরিকুল ইসলামের অফিস ভাঙচুর ও অগ্নি সংযোগ করেছে বলে অভিযোগ উঠেছে। ইউপি সদস্য তরিকুল ইসলাম বলেন, আসাদুল মেম্বারের ভাইদের সাথে কি ঘটনা ঘটেছে তার সূত্র ধরে রাতে আমার অফিসটি পুড়িয়ে দেয়া হয়েছে। আমিও থানায় লিখিত অভিযোগ করেছি।
তবে অফিস পোঁড়ানোর অভিযোগ অস্বীকার করেছেন আহত বাবলুর সরদারের ভাই সাহাবুল সরদার। তিনি বলেন, বিষয়টিকে ভিন্ন খাতে নিতে অভিযুক্তরা ষড়যন্ত্র করছে। ঘর পোড়ানোর সাথে আমাদের কেউ সম্পৃক্ত নয়।
 ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনা নিশ্চিত করে বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ এখনো ঘটনাস্থলে রয়েছে। আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!