1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

ঈশ্বরদীর বর্ষিয়াণ আওয়ামীলীগ নেতা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ইন্তেকাল করেছেন

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ২১৯ বার পড়া হয়েছে
ঈশ্বরদী উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস (৮২) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে—রাজিউন)। মরহুম নায়েব আলী বিশ্বাসের ছোট ছেলে প্রকৌশলী শরিফুল ইসলাম শরীফ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।  শনিবার (২০ জানুয়ারি) সকাল ১০টা ১৫ মিনিটে রাজধানীর বেসরকারি ইবনে সিনা  হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। হৃদরোগ ও বার্ধক্যজনিত নানারোগে তিনি ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের সভাপতি, উপজেলা যুবলীগের সভাপতি, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতিসহ দলের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে তিনি দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ ২০২২ সালে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি নেতাকর্মীদের প্রত্যক্ষ ভোটে উপজেলা শাখার সভাপতি নির্বাচিত হন।
তাঁর মৃত্যুতে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য গালিবুর রহমান শরীফ, উপজেলা নির্বাহী অফিসার সুবির কুমার দাশ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খানসহ বিভিন্ন রাজনৈনিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ  ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!