1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

ঈশ্বরদীতে ৯.২ তাপমাত্রায় জনজীবনে দুর্ভোগ, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ১৮৪ বার পড়া হয়েছে

অস্বাভাবিকভাবে তাপমাত্রা কমে যাওয়ায় ঈশ্বরদীর মাধ্যমিক স্কুল, মাদরাসা ও প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার (২১ জানুয়ারি) রাতে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবির কুমার দাস এক বিজ্ঞপ্তিতে আজ সোমবার (২২ জানুয়ারী) সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেন।

ঈশ্বরদী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সোমবার (২২ জানুয়ারি) সকালে সর্বনিম্ন ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে। চলতি  শীত মৌসুমে এটিই ঈশ্বরদীর সর্বনিম্ন তাপমাত্রা।

আবহাওয়া অফিসের সহকারী পর্যবেক্ষক কর্মকর্তা নাজমুল হক রঞ্জন এ তথ্য নিশ্চিত করে জানান, গত ২১ জানুয়ারি সকালে ঈশ্বরদীতে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এটি দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল। একদিনের ব্যবধানে তাপমাত্রা কমে সোমবার  ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস হয়েছে। মৃদু শৈত্যপ্রবাহ বইছে। এ সপ্তাহে শীতের প্রকোপ আরও বাড়তে পারে বলে তিনি জানিয়েছেন।

এরইমধ্যে উত্তরের হিমেল বাতাস ও কনকনে শীতে ঈশ্বরদীর জনজীবন বিপর্যস্ত । সকালে চারদিক কুয়াশাচ্ছন্ন। সীমাহীন দুর্ভোগের শিকার হয়ে সড়কের দুই পাশে পথচারী, রিকশাচালক ও দুস্থদের খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে দেখা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!