1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

ঈশ্বরদীতে হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকা প্রকাশ

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ২০২ বার পড়া হয়েছে
ঈশ্বরদীতে হালনাগাদকৃত ছবিসহ ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে উপজেলা নির্বাচন অফিসার ও রেজিস্ট্রেশন অফিসার আশরাফুর হক। রবিবার (২১ জানুয়ারী) উপজেলা নির্বাচন অফিসার ও রেজিস্ট্রেশন অফিসার এই তালিকা প্রকাশ করেন।  সর্বসাধারণের প্রদর্শনের জন্য উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়, পৌরসভাসহ প্রতিটি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্রকাশিত খসড়া ভোটার তালিকা উম্মুক্ত থাকবে।
খসড়া তালিকায় নতুন ভোটার নিবন্ধিত হয়েছে  ৪ হাজার ৭৭৪ জন। নতুন নিবন্ধিত ভোটারের মধ্যে পুরুষ ভোটার ২ হাজার ৮৮৭ এবং মহিলা ভোটার ১ হাজার ৮৮৭ জন। এ উপজেলায় পুর্বে নিবন্ধিত ভোটারের সংখ্যা ২ লাখ ৭৩ হাজার ১৬৮ জন।
জানা গেছে,  বিগত বছর হালনাগাদের সময় যেসব নাগরিকের তথ্য উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সংগ্রহ করা ছিল তাদের মধ্যে যারা ইতোমধ্যে ভোটার হওয়ার যোগ্য হয়েছেন তাদেরকে খসড়া তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রকাশিত খসড়া ভোটার তালিকার ওপর দাবি আপত্তি, নিষ্পত্তি ও সংশোধনের জন্য দরখাস্ত দাখিলের শেষ সময় ৫ ফেব্রুয়ারী।  আপত্তি ও সংশোধনীর জন্য দাখিলকৃত দরখাস্তসমূহ নিষ্পত্তি করে ২রা মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!