1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

ঈশ্বরদীতে বেতনের টাকায় অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ১৯৮ বার পড়া হয়েছে

‘সকল ধর্মের মর্মকথা, সবার ঊর্ধ্বে মানবতা’ এ বাণীকে প্রতিপাদ্য ধারণ করে নিজেদের বেতনের ঈশ্বরদীতে অসহায় শীতার্ত মানুষের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিয়েছে ঈশ্বরদী উপজেলা অফিসার্স ক্লাব। সোমবার (১৫ জানুয়ারি) রাতে উপজেলা পরিষদে অফিসার্স ক্লাবের সামনে সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতার্ত ও বস্ত্রহীন অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ।

জানা গেছে, অফিসার্স ক্লাবের সদস্যরা নিজেদের বেতনের একটি অংশ সংগ্রহ করে শীতবস্ত্র ক্রয় করে এবং মানুষের অব্যবহৃত ব্যবহার উপযোগী শীতের পোশাক সংগ্রহ করে শীতার্ত ও বস্ত্রহীন মানুষকে শীতবস্ত্র প্রদান করছেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তৌহিদুল ইসলাম প্রিন্স জানান, নিজেদের মানুষের কল্যাণে নিয়োজিত করে অন্যের সুখ-দুঃখের অংশীদারিত্ব গড়ে তুলতে আমাদের ছোট এই প্রচেষ্টা। শীতবস্ত্র বিতরণ কার্যক্রম প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে।

সামাজিক দায়বদ্ধতা থেকে নিজেদের অর্থে অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর কথা জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাশ বলেন, আমাদের সামান্য উদ্যোগের ফলে হয়তো শীতার্ত মানুষের কষ্ট কিছুটা কমবে। এরআগে সরকারিভাবে উপজেলার ৭টি ইউনিয়ন এবং পৌরসভায় কম্বল বরাদ্দ দেওয়া ছাড়াও গভীর রাতে স্পটে যেয়ে ৩ হাজার ৬০০ কম্বল বিতরণ করা হয়েছে। শীতার্ত মানুষের দুর্দশা লাঘবে সমাজের বিত্তবানদের মানবতার হাত বাড়িয়ে দেয়ার আহ্বান জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!