1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

ঈশ্বরদীতে প্রশাসনের অভিযানে চাউলের বাজারে জরিমানা

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ২১১ বার পড়া হয়েছে
ঈশ্বরদীতে নিত্য প্রয়োজনীয় দ্রব্য পণ্যের দাম নিয়ন্ত্রণ ও চাউল বাজার মনিটরিং করেছে উপজেলা প্রশাসন। শনিবার (২০ জানুয়ারী) বিকেলে মনিটরিং এর সময় এক চাউল ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
 ঈশ্বরদী বাজার ও শহরের কলেজ রোড এলাকায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য পণ্যের দাম নিয়ন্ত্রণ ও চাউল বাজার মনিটরিং অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুবীর কুমার দাশ।
এসময় মনিটরিং টিমে উপস্থিত ছিলেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলামসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর দাশ জানান, বাজার মনিটরিং করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যসহ চাউলের বাজার পর্যবেক্ষণ করা হচ্ছে। জনস্বার্থে পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি বাজারে এ অভিযান চালানো হবে।  চাউলের দাম বেশী রাখায় কলেজ রোডের আকাশ চাউল ঘর থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!