1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

মাদকের অভিযানে চার সহস্রাধিক ইয়াবাসহ ২ জন আটক

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ১১৩ বার পড়া হয়েছে

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ‘খ’ সার্কেল ঈশ্বরদীর অভিযানে চার হাজার ৩০০ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নারীসহ দুই মাদক ব্যবসায়ী আটক হয়েছে। বৃহস্পতিবার ( ১৪ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।

‘খ’ সার্কেলের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিভাগীয় স্টাফদের সমন্বয়ে গঠিত টিম নিয়ে পাবনা জেলার পাবনা সদর থানার খয়েরসুতি গ্রামের রফিক শেখের দোকানের সামনে পাকা রাস্তার বিভিন্ন যানবাহনে অভিযান চালানো হয়। এসময় যাত্রীবাহী সিএনজির পেছনের সীটের যাত্রী আলামিন ওরফে মুন্না (৩২) কে তল্লাশি করে জ্যাকেটের পকেটের মধ্যে দুই হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। মুন্না পাবনা সদর থানার কাশিপুর গ্রামের মৃত মুক্তার হোসেনের পুত্র। এসময় মুন্নার সঙ্গি তসলিমা ওরফে রিমা (২০) নামের একজন রোহিঙ্গা মেয়ের লেডিস পার্স তল্লাশি করে দুই হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

এদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের করে পুলিশে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!