1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

ভাসমান মানুষের গায়ে কম্বল জড়িয়ে দিলেন ঈশ্বরদীর মানবিক ইউএনও

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ২০১ বার পড়া হয়েছে

তীব্র শীতে গভীর রাতে ভাসমান ছিন্নমূল মানুষের গায়ে কম্বল জড়িয়ে দিলেন ঈশ্বরদী মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ। শনিবার (২৪ ডিসেম্বর) গভীর রাতে ঈশ্বরদী বুকিং অফিস ও জংশন স্টেশনে ভাসমান অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন তিনি।

কম্বল বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ বলেন, দরিদ্র অসহায় মানুষ শীতে জবুথবু হয়ে পড়েছে। শীতের প্রকোপে অসহায় ও হতদরিদ্রদের কষ্ট বেড়েই যায়। বৃদ্ধ, শিশু ও ফুটপাতের গরিব মানুষ গরম কাপড়ের অভাবে মারাও যায়। হাড় কাঁপানো শীতের কবল থেকে তাদের রক্ষা করা এবং সামর্থ্যের ভিত্তিতে সাহায্য-সহযোগিতার হাত প্রসারিত করা প্রত্যেক মানুষের দায়িত্ব। মানবিক মূল্যবোধ থেকে সবাই মিলে শীতে ফুটপাতে, স্টেশনে বা খোলা আকাশের নিচে বসবাসকারী অসহায় ছিন্নমূল মানুষের পাশে সামর্থ্যের ভিত্তিতে সহযোগিতার হাত প্রসারিত করা দরকার।

কম্বল বিতরণের সময় সহকারী কমিশনার (ভূমি) টি. এম. রাহসিন কবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তৌহিদুল ইসলাম, সহকারী প্রোগ্রামার মাসুদ রানা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবদুল্লা আল মামুনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!