1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

বাজারে ফের বেড়েছে সবজির দাম

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ২০৮ বার পড়া হয়েছে

ঈশ্বরদীর পাইকারি ও খুচরা বাজারে ফের বেড়েছে সবজির দাম। বছরজুড়ে সবজির দাম নিয়ে বেশ অসন্তোষ ছিলেন ক্রেতারা। বাজারে চড়া মূল্যে সবজি বিক্রি হওয়ায় ক্রেতাদের মধ্যে ছিল চাপা ক্ষোভ। নিত্যপণ্যের লাগামহীন ঊর্ধ্বগতির মধ্যে সবজির দাম কমতে শুরু করায় স্বস্তির নিঃশ্বাস ফেলেতে শুরু করেছিল ক্রেতারা। কিন্তু হঠাৎ করেই গত তিনদিন ধরে বাজারে সব ধরনের সবজির দাম বেড়েছে ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত। কোন কোন সবজির দাম দ্বিগুণ হয়েছে। বিক্রেতারা বলছেন, মূলত শীতকালীন আগাম সবজির সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কমেছিল। এরই মধ্যে বাজারে আগাম সবজির সরবরাহ কমেছে। দ্বিতীয় পর্যায়ের শীতকালীন শাক-সবজি বাজারে আমদানি হলে দাম কমে যাবে বলে মনে হচ্ছে।

সোমবার (১৮ ডিসেম্বর) বাজার ঘুরে দেখা গেছে, আলু থেকে শুরু করে শীতকালীন সব ধরনের শাক-সবজির দাম ফের বেড়েছে। ৫০ টাকা কেজির পুরোনো আলু ৬০ টাকা এবং ৬০ টাকার নতুন আলু ৭০ টাকায় বিক্রি হচ্ছে। বেগুনের দাম কেজিতে ২০ টাকা বেড়ে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। ৩০ টাকা কেজির পেঁপে ৫০ টাকা, ১০ টাকার মুলা প্রতি কেজি ২০ টাকায় বিক্রি হচ্ছে, ৩০ টাকার শিমের কেজি ৬০ টাকা, ফুলকপির কেজি ৩০ টাকা থেকে ৫০ টাকা, বাঁধা কপির কেজি ২৫ টাকা থেকে বেড়ে ৪০ টাকা হয়েছে। শসা প্রতি কেজি ৪০ টাকা থেকে ৬০ টাকা হয়েছে। মিষ্টি কুমড়া, ঢেঁড়স, পটল , লাল শাক, ডাটা শাক, পালং শাক এবং কাঁচা কলার দামও বেড়েছে।

বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী আমিরুল ইসলাম বলেন, এরআগে সব ধরনের সবজির দাম অতিরিক্ত বেশি ছিল। বাজারে শীতকালীন সব ধরনের সবজির আমদানি হওয়ায় দাম কমেছিল। এসময় তো দাম আরও কমার কথা। কিন্তু দাম না কমে ফের বেড়েছে। অন্যান্য নিত্যপণ্যের মতো সবজির দামও যদি এসময় বেড়ে যায়, তাহলে কিভাবে চলবে সাধারণ মানুষ।

ঈশ্বরদী ইপিজেড এর গার্মেন্টস কর্মী রায়হান কবীর বলেন, মুদিখানা থেকে শুরু করে সব ধরনের মাছ-মাংসের বাজারে দাম বাড়তি। এরইমধ্যে সবজি দাম কমে যাওয়ায় আমরা কিনে খেতে পারছিলাম। কিন্তু দেখছি সবজির দাম আবার বেড়েছে।

সবজি বিক্রেতা ইউনুস বলেন, মূলত শীত মৌসুমে আগের তুলনায় সব ধরনের সবজির দাম কমতে শুরু করেছিল। গত তিনদিনে সবজির দাম কেজিতে ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। তবে হরতাল ও অবরোধের কারণে এখানকার উৎপাদিত পণ্য পরিবহনে সমস্যার কারণে স্থানীয়ভাবে দাম দ্রæত কমে যায়। এখন আর কেউ অবরোধ মানছে না। তাই বিপুল পরিমাণে সবজি প্রতিদিনই দেশের বিভিন্ন এলাকায় চালান হচ্ছে। তাছাড়া আগাম শীতকালীন সবজি শেষের দিকে। পুরো শীত মৌসুমের সবজি বাজারে আসলে দাম কমই থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!