ঈশ্বরদী উপজেলা ইলেকট্রিক ব্যবসায়ী মালিক সমিতির কার্য নির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪ টায় ঈশ্বরদী সাউথ সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে সমিতির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান বিআরবি ক্যাবলস্ এর ঈশ্বরদীর ব্রাঞ্চ ম্যানেজার আবুল কালাম আজাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এস কিউ ওয়ার এন্ড ক্যাবল কোম্পানির ঈশ্বরদী ব্রাঞ্চ ম্যানেজার হেলাল আল-মাহমুদ।
শপথ গ্রহণের পর আবুল কালাম আজাদ ছোট-বড় ব্যবসায়ীদের মাঝে সর্বোচ্চ সহযোগিতা ও পরামর্শ দেওয়ার জন্য নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে আহব্বান জানান। তিনি বলেন, ব্যবসায়ীরা ভালোবেসে, সর্বোচ্চ আস্থা রেখে আপনাদের নির্বাচিত করেছেন। এখন দায়িত্ব পালনের মাধ্যমে আপনারা ব্যবসায়ীদের সেই আস্থার প্রতিফলন ঘটাবেন।
পরে সমিতির নব-নিরবাচিত সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। শপথ বাক্য পাঠ করেন নব-নির্বাচিত কমিটির সভাপতি আব্দুর রহিম, সহ-সভাপতি শোয়েব হাসান রতন, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, সহ–সাধারণ সম্পাদক ফরিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক এ. কে. এম. সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান লিটন, অর্থ সম্পাদক মোহাম্মদ জহুরুল ইসলাম, দপ্তর সম্পাদক রুবেল হোসেন, প্রচার সম্পাদক লোকমান হোসেন, ক্রীড়া সম্পাদক আবু বক্কার সিদ্দিক, তথ্য সম্পাদক জাহাঙ্গীর আলম রঞ্জু।
ইলেকট্রিক ব্যবসায়ী মালিকদের মধ্যে উপস্থিত ছিলেন, শামসুল হক বিশ্বাস, আল-আমিন হোসেন স্বপন, আশরাফুল ইসলাম লিখন, এশিয়ান টেলিভিশনের ঈশ্বরদী প্রতিনিধি রাসেল আলী, গনকন্ঠ প্রত্রিকা ঈশ্বরদী প্রতিনিধি রাকিব বিশ্বাসসহ অন্যান্যরা এসময় উপস্থিত ছিলেন।
নবগঠিত কমিটির সভাপতি আব্দুর রহিম বলেন, ঐতিহ্যবাহী ঈশ্বরদী উপজেলা ইলেকট্রিক ব্যবসায়ী মালিক সমিতির অনেক সুনাম ও ঐতিহ্য রয়েছে। সেই ঐতিহ্য লালন করে ইলেকট্রিক ব্যবসায়ী মালিক সমিতির নেতৃবৃন্দ কাজ করে যাচ্ছেন।
উল্লেখ্য, ঈশ্বরদী উপজেলা ইলেকট্রিক ব্যবসায়ী মালিক সমিতির দ্বিতীয়বারের মত ত্রি–বার্ষিক কমিটি গঠন করা হয় ১৭ নভেম্বর।