1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল আরেক শিক্ষার্থীর

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ১৫৮ বার পড়া হয়েছে
ঈশ্বরদীতে মোটরসাইকেলের সাথে ইঞ্জিনচালিত করিমনের সংঘর্ষে স্কুল ছাত্র মিতুল হোসেনের (১৫) পর এবার প্রাণ হারাল  সিয়াম সরদার (১৫)। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সিয়াম হোসেন দাশুড়িয়া ইউনিয়নের নওদাপাড়া গ্রামের শিহাব সরদারের ছেলে। সে ঈশ্বরদী সরকারি ভোকেশনাল টেক্সটাইল ইনস্টিটিউটের দশম শ্রেণির ছাত্র ছিল।
 ঈশ্বরদী সরকারি ভোকেশনাল টেক্সটাইল ইনস্টিটিউটের সুপারিনটেন্ড রফিকুল ইসলাম  সিয়াম সরদারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসংগত: সোমবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে তিন বন্ধু মোটর সাইকেলে চেপে পরীক্ষা দিতে যাওয়ার পথে  ঈশ্বরদী-পাবনা মহাসড়কের বহরপুরে মোটরসাইকেল ও করিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের তিন আরোহীর মধ্যে ঈশ্বরদী সরকারি ভোকেশনাল টেক্সটাইল ইনস্টিটিউটের দশম শ্রেণির ছাত্র  মিতুল হোসেন ঘটনাস্থলেই মারা যান। অপর দুই আরোহী সিয়াম সরদার (১৫) ও বিশাল হোসেনকে (১৫)  আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সিয়াম সরদার সোমবার দিবাগত রাত সাড়ে ১২টায় মারা যান। চিকিৎসাধীন বিশাল হোসেনের অবস্থাও আশংকাজনক বলে জানা গেছে। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিসিউতে রাখা হয়েছে।
দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বকুল সরদার জানান, সিয়াম সরদারের মৃত্যুর খবর শুনেছি। তার মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের রয়েছে। তার মরদেহ দ্রুত নিজ এলাকায় আনার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ ও  পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ শুরু করেছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!