1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

পঁচা ও বাসী মিষ্টি বিক্রির দায়ে ঈশ্বরদীর পাল সুইটসকে জরিমানা

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ২৪৪ বার পড়া হয়েছে

নোংড়া পরিবেশে ছত্রাক পড়া পঁচা ও বাসি মিষ্টি বিক্রির অপরাধে ঈশ্বরদীর পাল সুইটসকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এছাড়াও সুজন স্টোরে কালার চিপস বিক্রয় করার অপরাধে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল পাবনা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান রনির নেতৃত্বে ঈশ্বরদী বাজারের এক নম্বর গেট সংলগ্ন পাল সুইটস্ এবং সুজন স্টোরে এ অভিযান পরিচালিত হয়। এসময় পাল সুইটস্ এর মালিক মাধব চন্দ্র পালের নিকট হতে পাঁচ হাজার টাকা এবং সুজন স্টোরের মালিকের দুই হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান রনি জানান, পাল সুইটসে অভিযান চালিয়ে নোংড়া পরিবেশে ছত্রাক পড়া পঁচা ও বাসী মিষ্টি জব্দ করা হয়। দোকানের মিষ্টি ও মিষ্টিজাত পণ্যের মোড়কে উৎপাদন এবং মেয়াদোত্তীর্ণের তারিখ লেখা ছিল না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!