1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

ঈশ্বরদীতে সড়কে প্রাণ হারাল স্কুল শিক্ষার্থী

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ১৭০ বার পড়া হয়েছে
ঈশ্বরদীতে মোটর সাইকেল ও গরু বহনকারী  করিমনের সংঘর্ষে ১ স্কুল ছাত্র  নিহত এবং গুরুতর আহত হয়েছে ২ জন।
সোমবার (৬ নভেম্বর) সকাল ৯ টায় ঈশ্বরদী-পাবনা মহাসড়কের বহরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহী মিতুল (১৪) ঈশ্বরদী ভোকেশনাল টেক্সটাইলের নবম শ্রেণির শিক্ষার্থী।
আহতরা হলেন, উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের নওদাপাড়া গ্রামের  শিহাব এর ছেলে শিয়াম (১৬) এবং জয়নগর এলাকার বিশাল (১৫)।
স্থানীয়রা জানান, দাশুড়িয়া হতে  ঈশ্বরদী অভিমূখে একটি  মোটরসাইকেল তীব্র গতিতে এলোমেলোভাবে  চালিয়ে যাচ্ছিলো। এরইমধ্যে গরু বহনকারী একটি করিমন সামনে চলে আসায় তারা নিয়ন্ত্রণ হারিয়ে করিমনকে সজোরে আঘাত করে। এতে তারা ছিটকে তিন দিকে পরে যায়। এতে মিতুল ঘটনাস্থলে মারা যায়।  সিয়াম ও বিশাল গুরুতর আহত হয়। তাদের প্রথমে ঈশ্বরদী এবং পরে রাজশাহীতে পাঠানো হয়েছে।
ঈশ্বরদী ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইনচার্জ অপু মন্ডল জানান, সোমবার সকালে বহুরপুর এলাকায় দুর্ঘটনার ঘবর পেয়ে আমারা দ্রুত সেখানে গিয়ে তিনজনকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এদের শরীরে স্কুলের ইউনিফর্ম ছিলো। তবে আহতদের মধ্যে সিয়াম ও বিশালের অবস্থা আশঙ্কাজনক ।
ঈশ্বরদী থানা পুলিশ ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি উদ্ধার করেছে। তবে করিমনটি পালিয়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!