1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

ঈশ্বরদীতে ককটেল তৈরীর সরঞ্জামসহ ২ জন আটক

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ৯০ বার পড়া হয়েছে

র‌্যাব-১২ এর অভিযানে ককটেল ও বোমা তৈরীর সরঞ্জামসহ ২ জনকে আটক করা হয়েছে। বুধবার ( ১৫ নভেম্বর) বিকেলে র‌্যাব-১২এর এক প্রেসব্রিফিং এ খবর জানানো হয়েছে। আটককৃতরা হলেন, ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহব্বায়ক ঈশ্বরদী নিউ কলোনীর মৃত আব্দুল ওয়াহাবের পুত্র আব্দুল আউয়াল কবীর (৩৮) এবং পৌরসভার ৪নং ওয়ার্ডের নূরমহল্লা এলাকার হাবিবুর রহমানের পুত্র সরোয়ার জাহান শিশির (৩৩)। ককটেল ও পেট্রোল বোমা তৈরীর বেশ কিছু সরঞ্জামও এসময় জব্দ করা হয়।

র‌্যাব-১২ পাবনার কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার গোলাম ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে অবরোধ কার্যকর করার জন্য আব্দুল আউয়াল কবীর তার দলীয় সহযোগীদের অরোণকোলা গরুর হাটের কাছে পাকা রাস্তার ওপর বুধবার জমায়েত হতে বলেন। অবরোধের সমর্থনে তারা সমন্বিতভাবে দাশুড়িয়া মহাসড়কে পিকেটিং, গাড়ি ভাংচুর ও বোমা/ককটেল ফাটিয়ে জনমনে আতংক সৃষ্টির পরিকল্পনা গ্রহন করেছিল।

তিনি জানান, এ সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার অরনকোলা গরুর হাটের সামনে অভিযান পরিচালনা করে ককটেল ও পেট্রোল বোমা তৈরীর সরঞ্জামাদিসহ উল্লেখিত দুইজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ককটেল ও পেট্রোল বোমা তৈরীর কাজে ব্যবহৃত বেশকিছু জর্দার কৌটা, খালি কাঁচের বোতল, ভাঙ্গা কাঁচের টুকরা, এয়ারগানের পিলেট, তারকাঁটা, স্কচটেপ জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!