1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

ঈশ্বরদীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ১৭১ বার পড়া হয়েছে

ঈশ্বরদীতে ১০৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক হয়েছে। বুধবার (১৫ নভেম্বর) দুপুরে রাব্বি প্রামাণিক নামের এই মাদক কারবারিকে চররূপপুর এলাকা হতে আটক করা হয়। আটককৃত আসামি উপজেলার চররূপপুর গ্রামের গোলাপ প্রামাণিকের ছেলে।

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা ‘খ’ সার্কেল ঈশ্বরদীর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে চররূপপুর জিগাতলা এলাকায় গোলাপ প্রামাণিকের বাড়ীতে অভিযান পরিচালনা করে। এসময় রাব্বির ঘরে তল্লাশি করে ১০৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়।

পাবনা খ সার্কেলের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন জানান, মাদক ব্যবসায়ী রাব্বি প্রামাণিক দীর্ঘদিন ধরে ইয়াবা সংগ্রহ করে বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে ঈশ্বরদী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!