জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণার পর ঈশ্বরদীর বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (১৫ নভেম্বর) রাত ৭টায় জাতির উদ্দেেশ্য প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের ভাষণের পর নেতাকর্মীরা নৌকার সমর্থনে মিছিল বের করে।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রশীদুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খানের নেতৃত্বে বিশাল আনন্দ মিছিল করেছে নেতাকর্মীরা।
অপরদিকে পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র ইসাহক আলী মালিথার নেতৃত্বে আরও একটি আনন্দ মিছিল শেষে বাজারের ১ নম্বর গেট এলাকায় পথসভা অনুষ্ঠিত হয়েছে।