1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আবার সরকার গঠন করবে

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ১১৮ বার পড়া হয়েছে

পাবনা জেলা আওয়ামী লীগের সদস্য, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সদস্য ও প্রয়াত সাবেক ভূমিমন্ত্রী পুত্র সাকিবুর রহমান কনক শরীফ বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে বিএনপি-জামায়াতের সকল ষড়যন্ত্র নস্যাৎ করে আওয়ামী লীগ আবারও সরকার গঠন করবে। জাতির পিতা বঙ্গবন্ধু সারা বাংলার মানুষের মুক্তির জন্য আন্দোলন-সংগ্রাম করেছেন। বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা একটি স্বাধীন জাতি হিসেবে স্বীকৃতি পেয়েছি। বঙ্গবন্ধুর আত্মার শান্তির জন্য বাংলাদেশেকে বিশ্বে উন্নয়নের শিখরে নিয়ে যেতে হবে।


শনিবার (২৮ অক্টোবর) ঈশ্বরদী পুরাতন বাসষ্ট্যান্ডে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে অনুষ্ঠিত উন্নয়ন ও শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের আমলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সারা বংলাদেশে যেসব উন্নয়ন হয়েছে আওয়ামী লীগ একা নয়, তার সুফল সকলেই ভোগ করছে। শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার উল্লেখ করে তিনি যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্য, শিক্ষাসহ সকল খাতে অভূতপূর্ব উন্নয়নের বর্ণনা দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলকে নৌকায় ভোট দেয়ার আহবান জানান।

পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র ইসাহক আলী মালিথার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি উপ-কমিটির সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতা রফিকুল ইসলাম লিটন। সঞ্চালনা করেন পৌর আওয়ামী লীগোর যুগ্ম সম্পাদক এবং শিল্প ও বণিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম বাচ্চু।

আওয়ামী লীগ নেতা আব্দুল হামিদ, লক্ষীকুন্ডা ইউপি’র সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান মোল্লা, সরকারি কলেজের সাবেক ভিপি আসাদুর রহমান বিরু, মহিলা আওয়ামী লীগের হামিদা বেগমসহ দলীয়, অংগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এসময় উপস্থিত ছিলেন। সভার শুরুতে দেশাত্ববোধক গান পরিবশেন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!