1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

ফেসবুকে প্রেম: আমেরিকান তরুণী ঈশ্বরদীতে এসে বিয়ে করলেন ফ্রিল্যান্সারকে

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ২০৩ বার পড়া হয়েছে

প্রেমের টানে বাংলাদেশের ঈশ্বরদীতে এসে আসাদুজ্জামান রিজুকে (২৭) বিয়ে করে ঘর বেঁধেছেন আমেরিকান তরুণী হারলি এবেগেল আইরিন ডেভিডসন (২০)। তিনি আমেরিকার কেন্টাকি প্রদেশের জর্জটাউন শহরের বাসিন্দা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে তাদের পরিচয় বলে জানা গেছে। ফেসবুকে পরিচয়ের পর প্রায় এক বছর ধরে তাদের সম্পর্ক গভীর হতে থাকে। এক পর্যায়ে সিদ্ধান্ত নেন বিয়ের। অত:পর বাংলাদেশে এসে ওই যুবককে বিয়ে করেন আমেরিকান তরুণী। নবদম্পতিকে একনজর দেখতে ভিড় করছেন উৎসুক মানুষ।

আসাদুজ্জামান রিজু ঈশ্বরদী পৌর শহরের পিয়ারাখালী গ্রামের আব্দুল লতিফের ছেলে। তিনি কম্পিউটার মেরামতের পাশাপাশি ফ্রিল্যান্সিং করেন। আর আইরিন যুক্তরাষ্ট্রের কেন্টাকি প্রদেশের জর্জটাউন শহরের বাসিন্দা। হারলি এবেগেল আইরিন ডেভিডসন বাংলাদেশে এসে আসাদুজ্জামান রিজুর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তারা ঈশ্বরদী শহরের পিয়ারাখালী এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে নতুন সংসার পেতেছেন।

আসাদুজ্জামান রিজু জানান, গত বছরের মাঝামাঝি সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের চেনা-পরিচয় ও বন্ধুত্ব হয়। এরপর ধীরে ধীরে ভালো লাগা থেকে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। একপর্যায়ে দুজনে বিয়ের সিদ্ধান্ত নেন। সে সিদ্ধান্ত অনুযায়ী গত ২১ অক্টোবর রাতে আমেরিকা থেকে বাংলাদেশে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে আইরিন। পরদিন ২২ অক্টোবর ঢাকায় পারিবারিকভাবে বিয়ে সম্পন্ন হয়। বিকেলে তারা ঈশ্বরদীতে নিজ বাড়িতে আসেন। ইসলাম ধর্মীয় রীতি অনুযায়ী আসাদুজ্জামান রিজুর সাথে বিয়ের আগে ডেভিডসন খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে জানান তিনি।

রিজু আরও বলেন, আইরিন ভালোবেসে এখানে এসেছে। ভিন্ন পরিবেশে ধীরে ধীরে মানিয়ে নিচ্ছে। খাবার নিয়ে একটু সমস্যা হচ্ছে। কিছু কিছু বাংলাও শিখেছে। পরিবারের অন্যদের সাথে কথা বলছে। আমরা ভালোবেসে বিয়ে করে সুখের সাথে বসবাস করছি। বাসায় প্রতিদিন অনেক লোকজন আসছেন আমেরিকান তরুণীকে দেখতে। আমাদের সাথে সেলফি তুলে তাদের শখ পূরণ করছেন। সুখে-দুখে আমরা দুজন পৃথক না হয়ে একসাথে থাকতে চাই বলে অঙ্গীকার করেছি। এজন্য তিনি সকলের দোয়া প্রার্থনা করেন।

আইরিন ডেভিডসন বলেন, আমি ভালো আছি, আমার ভালো লাগছে। বাংলাদেশে আসার আগে কিছুটা শঙ্কা ছিল মনে। এ দেশ সম্পর্কে অনেকে খারাপ ধারণা ছিলো। এখন দেখি সেসব সত্য নয়। এ দেশ আমার ভালো লাগছে। রিজুর পরিবারের সদস্যদের নিয়ে আমি খুবই খুশি।

আসাদুজ্জামান রিজুর বাবা আব্দুল লতিফ বলেন, আমরা পারিবারিকভাবে এ বিয়ে মেনে নিয়ে ওদের নতুন সংসার গুছিয়ে দিচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!