1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

ঈশ্বরদীতে শান্তি ও উন্নয়ন সমাবেশে নৌকাকে বিজয়ী করার আহব্বান

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ১৮৭ বার পড়া হয়েছে

পাবনা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরুজ্জামান বিশ্বাসের উদ্যোগে ঈশ্বরদীতে আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে আবারও শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার আহব্বান জানানো হয়েছে। শনিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের ব্যানারে খায়রুজ্জামান বাস টার্মিনালে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি ছিলেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরুজ্জামান বিশ্বাস। সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আঃলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস।

প্রধান অতিথির বক্তব্যে এমপি বিশ্বাস সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের চিত্র তুলে ধরে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আমাদের দেশ হবে স্মার্ট বাংলাদেশ। স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে নৌকাকে বিজয়ী করার মাধ্যমে শেখ হাসিনাকে আবারো মতায় আনতে হবে। তিনি বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সাহেব নির্বাচন দেখে ভয় পান কেন ? পেছনের দরজা দিয়ে মতায় আসার স্বপ্ন এবং ভাওতাবাজি বাদ দিয়ে জনগণের ভোট নিয়ে ক্ষমতায় আসেন।

ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক পৌরসভার মেয়র ইসাহক আলী মালিথা, মুলাডুলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল খালেক মালিথা, সাহাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এমলাক হোসেন বাবু, আটঘরিয়ার একদন্ত ইউনিয়নের চেয়ারম্যান আলাল সরদার, সলিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নায়েক এম এ কাদের, মহিলা আঃলীগ নেত্রী পারভীন আক্তার সহ অন্যান্য নেতারা এসময় বক্তব্য রাখেন।

এরআগে দলীয় নেতা-কর্মীদের অংশগ্রহণে একটি শোভাযাত্রা ঈশ্বরদী পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!