1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

ঈশ্বরদীতে বাসের নীচে পিষ্ট হয়ে শিশুর প্রাণহানি

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ৩০১ বার পড়া হয়েছে
ঈশ্বরদীতে বাবা মায়ের সাথে ঘুরতে বের হয়ে লাশ হয়ে বাড়ি ফিরলো রাফাত (০৯) নামের এক শিশু। শুক্রবার (১৩ অক্টোবর) বিকেলে দাশুড়িয়া-কুষ্টিয়া মহাসড়কের দিয়ার বাঘাইল (গ্রামীন  ব্যাংকের সামনে) এ দুর্ঘটনা ঘটে। নিহত রাফাত উপজেলার পাকশী ইউনিয়নের বাঘাইল  উত্তরপাড়া গ্রামের বাচ্চু প্রামাণিকের ছেলে ও বাঘাইল ১ নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীর ছাত্র ছিল।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে রাফাত বাবা-মায়ের সাথে মোটরসাইকেল যোগে নিকটাত্মীয়দের বাসায় যাওয়ার উদ্দেশ্যে বের হয়। এসময় দাশুড়িয়া-কুষ্টিয়া মহাসড়কের দিয়ার বাঘাইল (গ্রামীণ ব্যাংকের সামনে) পৌঁছালে একই দিক থেকে আসা দেশ ট্রাভেলস বাস পেছন থেকে মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে রাফাত মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কে পড়লে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা রাফাতের বাবা-মাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। রাফাতের মায়ের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে পাকশী হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা নিহতের লাশ উদ্ধার করে।
ঘটনা সত্যতা নিশ্চিত করে পাকশী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আশীষ কুমার সান্যাল জানান, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিকভাবে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে ঘাতক বাসটিকে আটক করা সম্ভব হয়নি।  আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!