1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

ঈশ্বরদীতে ঝটিকা মিছিল থেকে অগ্নিসংযোগ- ভাঙচুর

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ৮৩ বার পড়া হয়েছে
অবরোধের প্রথম দিন মঙ্গলবার সকালে  ঈশ্বরদীতে অবরোধকারীরা ঝটিকা মিছিল নিয়ে  অগ্নিসংযোগ ও সিএনজি  ভাঙচুর করেছে। শহরের রেলগেট এলাকায় সকাল সোয়া ছয়টার দিকে এ ঘটনা ঘটে। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পথচারীদের মাঝে আতংক সৃষ্টি হয়।
 প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল আনুমানিক সোয়া ছটার দিকে ২০ থেকে ২৫ জন যুবক হাতে লাঠি-সোটা  ও ধারালো অস্ত্র নিয়ে রেলগেট এলাকায় এসে অবরোধের পক্ষে স্লোগান দেয়। এ সময় অবরোধকারীরা রেলগেট ট্রাফিক আইল্যান্ডের সঙ্গে সাঁটানো স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাসসহ বেশ কয়েকজন নেতার পক্ষে টাঙানো শুভেচ্ছা সম্বলিত কাঠের ব্যানার ও পোস্টার ছিড়ে আগুনে পুড়িয়ে ও রাস্তায় টায়ার জ্বালিয়ে দেয়। খবর পেয়ে টহল পুলিশের ভ্যান ছুটে এলে অবরোধকারীরা রেলগেট হয়ে বাজারের দিকে চলে যায়।
একই সময় রেলগেটে পাকশী ও লালপুর সড়কে চলাচলকারী পাঁচটি সিএনজিও এবং অটো রিক্সা ভাঙচুর করে অবরোধকারীরা।
এদিকে অবরোধের মধ্যেও সকালে ঈশ্বরদী ইপিজেডে বহনকারী যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। ট্রেন যথানিয়মে চলাচল করেছে। তবে দূরপাল্লার বাস-ট্রাকসহ ভারী যানবাহন বন্ধ রয়েছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অরবিন্দ সরকার বলেন, সকালে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে পুলিশের।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!