1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

আওয়ামী লীগের বন ও পরিবেশ উপ-কমিটিতে ঈশ্বরদীর কৃতি সন্তান ডা: শাহেদ ইমরান

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ২৩৪ বার পড়া হয়েছে

কেন্দ্রীয় আওয়ামী লীগের বন ও পরিবেশ উপ-কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন ঈশ্বরদীর কৃতি সন্তান ডা: শাহেদ ইমরান। তৃণমূল ছাত্রলীগের রাজনীতি থেকে উঠে আসা ডা: শাহেদ বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটিরও প্রচার ও প্রকাশনা সম্পাদক।

জানা গেছে, ঈশ্বরদী শহরের ঈদগাহ রোডের বাসিন্দা ডা: শাহেদ ছাত্র জীবন থেকেই ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। ঢাকায় ‘শেখ হাসিনার সৈনিক’ নামক একটি সংগঠনে যুক্ত থেকে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু, দেশরত্ন শেখ হাসিনা এবং আওয়ামী লীগের উন্নয়নমূলক কর্মকান্ড প্রচারণার সাথে যুক্ত থেকে কাজ করছেন। মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ডা: শাহেদ চিকিৎসা সেবার আধুনিকায়ন এবং সকলের জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছেন।

ডা: শাহেদ বন ও পরিবেশ উপ-কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় বঙ্গবন্ধু পরিষদের ঈশ্বরদী উপজেলা কমিটির আহব্বায়ক অধ্যাপক উদয় নাথ লাহিড়ীসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ হতে অভিনন্দন জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!