1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

শিক্ষক সমিতির কোষাধ্যক্ষসহ ঈশ্বরদীতে জামায়াতের ১১ নেতা-কর্মী আটক

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ২৬৬ বার পড়া হয়েছে
নাশকতা পরিকল্পনার অভিযোগে ঈশ্বরদীতে
 শিক্ষক সমিতির কোষাধ্যক্ষসহ জামায়াতে ইসলামীর ১১ নেতাকর্মীকে আটক করেছে  পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিশেষ আইনে নাশকতা চেষ্টার মামলা দায়ের করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। 
আটককৃতদের বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী নিশ্চিত করেছেন।
আটকৃকতরা হলেন- বাংলাদেশ শিক্ষক সমিতির ঈশ্বরদী শাখার কোষাধ্যক্ষ, নারিচা স্কুলের শিক্ষক   ইয়াসির আরাফাত সুজন , সাহপুর ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ড মেম্বার জামায়াত নেতা মাওলানা ফরিদ আহমেদ, মুলাডুলি ইউনিয়নের ডা. মজিবার রহমান, আল মামুন, পাকশী ইউনিয়নের শাহান আলী, সলিমপুর ইউনিয়নের মজিদ পাঠান, আজিজ পাঠান, আব্দুল বাতেন, দাশুড়িয়া ইউনিয়নের হাফেজ ইমতিয়াজ, গোলাম মোস্তফা ও শামীম আহমেদ।
জামায়াত নেতারা  বলছেন,  আটককৃতদের অনেকেই জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে যুক্ত নন। তারা কেবল মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু সাজাপ্রাপ্ত জামায়াতের নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবী জানাযায় অংশ নিয়েছিলেন।
মামলার তদন্তকারী ঈশ্বরদী থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান, মঙ্গলবার রাতে
আটককৃতরা ঈশ্বরদীর মিরকামারি বিদ্যালয়ে নাশকতার পরিকল্পনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ঘটনাস্থল থেকে বিস্ফোরক দ্রব্য, লিফলেটসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।
জামায়াত ইসলামের ঈশ্বরদী শাখার আমির মাওলানা গোলাম রব্বানি খান জোবায়ের বলেন, আটককৃতদের অনেকেই জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে যুক্ত নন। তারা ঈশ্বরদীর মিরকামারি স্কুলমাঠে জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাইদীর গায়েবানা জানাযায় অংশ গ্রহণ করেছিলেন।  মঙ্গলবার ভোররাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!