1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

ঈশ্বরদীতে বালুর নীচে চাপা পড়ে দুই শিশুর প্রাণহানি

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ২৪৪ বার পড়া হয়েছে
ঈশ্বরদীতে বালুর নিচে  চাপা পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (০৭ আগস্ট)  বালু ব্যবসায়ী মারুফ হোসেনের বালুর খামালে চাপা পড়ে তাদের মৃত্যু হয়।  নিহত দুই শিশুর বাড়ি সাঁড়া ইউনিয়নের ০৭ নং ওয়ার্ডের পাথর পাড়া এলাকায়। বিকেলের দিকে বৃষ্টির মধ্যে এঘটনা ঘটলেও রাত ৮টার পর বালুর নীচে চাপা শিশুদ্বয়ের মরদেহ উদ্ধার হয়েছে। নিহতরা হলেন, ওই এলাকার আশরাফুল মাঝির ছেলে হিমেল হোসেন (১০) ও একই এলাকার আছান নাপিতের ছেলে হোসাইন (১২)। নিহত হিমেল সাঁড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র। 
স্থানীয় ও পুলিশ  সূত্রে জানা যায়, বিকেলে ওই দুই শিশু স্থানীয় বালু ব্যবসায়ী মারুফ হোসেনের বালুর খামালের পাশে ফুটবল  খেলছিল। এরইমধ্যে জোরে বৃষ্টি এলে শিশুদ্বয় খামালের বালু সরিয়ে ঘর বানিয়ে বালুর মধ্যে ঢুকে পড়ে।  বৃষ্টির তোড়ে বালুর স্তুপ ধ্বসে পড়লে নীচে চাপা পড়ে তাদের মৃত্যু হয়।  স্কুল ছুটির পরে নিহত দুই শিশুসহ আরও অনেকই  বালুর খামালে খেলতে যায় বলে জানা গেছে ।  সন্ধ্যার পরও  শিশুরা  বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন তাদের খুঁজতে থাকে। এক পর্যায়ে রাত ৮টার দিকে বালুর নীচে চাপা পড়া অবস্থায় পা দেখা যায়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জানতে চাইলে বালু ব্যবসায়ী মারুফ হোসেন বলেন, ওই দুই শিশু আমার বালুর খামালের পাশে ফুটবল  খেলছিল। বৃষ্টি এলে তারা বালুর খামালে  বালু গর্ত করে বসেছিলো। পরে প্রবল বৃষ্টির তোড়ে বালু ধ্বসে তাদের উপর পড়ে। রাতে স্থানীয়রা  উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
 সাঁড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক রানা সরকার বলেন, ঘটনা শুনে আমি হাসপাতালে গিয়েছিলাম। গিয়ে দেখি দুটি শিশুই মারা গেছে।
থানার অফিসার ইনচার্জ অরবিন্দ সরকার জানান, বালু ধ্বসে চাপা পড়ে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বালুর খামালে ঘর বানিয়ে বৃষ্টির জন্য ঢুকেছিল।  বৃষ্টির তোড়ে বালুর চাপ ভেঙে তাদের ওপরে পড়ে।  ছোট শিশু বিধায় চাপ সরিয়ে বের হতে না পারায় শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছে বলে ধারনা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!