1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

বিএনপি’র নৈরাজ্যের প্রতিবাদে ঈশ্বরদীতে আওয়ামীলীগের প্রতিবাদ মিছিল ও শান্তি সমাবেশ

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ২৩৭ বার পড়া হয়েছে

দেশব্যাপী বিএনপি-জামায়াতের সমাবেশের নামে নৈরাজ্য, সন্ত্রাস সৃষ্টি, অগ্নিসংযোগ, পরিবহন ভাংচুর করার প্রতিবাদে ঈশ্বরদীতে প্রতিবাদ মিছিল ও শান্তি সমাবেশ করেছে আওয়ামীলীগ। রবিবার (৩০ জুলাই) বিকেলে আওয়ামীলীগ কার্যালয় থেকে প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলে আওয়ামীলীগ অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী অংশগ্রহন করে। মিছিলটি শহর প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ডে শেষ হয়।

পরে অনুষ্ঠিত শান্তি সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি, বীর-মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস। বক্তব্য রাখেন সাধারন সম্পাদক সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টু।

উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোহাম্মদ রশীদুল্লাহ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র ইছাহক আলী মালিথা, জেলা আওয়ামী লীগের বশির আহমেদ বকুল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আব্দুস সালাম খান, সাইফুজ জামান পিন্টু, সাংগঠনিক সম্পাদক মতলেবুর রহমান মিনহাজ ফকিরসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগের নেতারা এসময় উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!